ট্রাফিক আইন ভেঙেও পুলিশকে থাপ্পড় তৃণমূল নেতার

স্থানীয় সূত্রে খবর, এ দিন জলপাইগুড়ি যুব তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায় নো-পার্কিং এলাকায় গাড়ি দাঁড় করান। কর্তব্যরত এক পুলিশ অফিসার এসে বলেন, এখানে গাড়ি দাঁড় করানো যাবে না। এতেই ক্ষেপে গিয়ে তিনি চ্যালেঞ্জ করেন ওই পুলিশ অফিসারকে। বলেন, "আমি কে, আপনি জানেন?" তিনি বলেন, "আমার জানার দরকার নেই। গাড়ি সরাতে হবে।" এতেই ক্ষেপে গিয়ে ওই নেতা চড় মারেন বলেন অভিযোগ।
এই ঘটনায় প্রতিবাদ জানান স্থানীয় মানুষ। তাঁরাই বিক্ষোভ শুরু করেন। হাওয়া খারাপ বুঝে পালিয়ে যান ওই নেতা। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ রুজু করা হয়েছে। পুলিশ তল্লাশি শুরু করেছে। জেলার পুলিশ সুপার জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। নিগৃহীত পুলিশ অফিসারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই ঘটনায় রাজনীতিক মহল থেকে কোনও চাপ নেই বলে জানান তিনি।












Click it and Unblock the Notifications