সাধন পাণ্ডের নতুন নাম 'চোখে আঙুল দাদা'! দল থেকে বের করে দিলে গঙ্গা স্নান, বিস্ফোরক পরেশ পাল
মেয়েকে সিবিআই থেকে বাঁচানোর জন্য বিজেপি নেতৃত্বকে সন্তুষ্ট করছেন মন্ত্রী সাধন পাণ্ডে। এমনই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক পরেশ পাল। এর আগে রাজ্যের ক্রেতা সুরক্ষামন্ত্রী অভিযোগ করেছিলেন আম্
মেয়েকে সিবিআই থেকে বাঁচানোর জন্য বিজেপি নেতৃত্বকে সন্তুষ্ট করছেন মন্ত্রী সাধন পাণ্ডে। এমনই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক পরেশ পাল। এর আগে রাজ্যের ক্রেতা সুরক্ষামন্ত্রী অভিযোগ করেছিলেন আম্ফান মোকাবিলায় সেরকম কোনও ব্যবস্থা নেয়নি কলকাতা পুরসভা।

সাধন পাণ্ডের অভিযোগ ঘিরে শোরগোল
মঙ্গলবার মন্ত্রী সাধন পাণ্ডে অভিযোগ করেছিলেন, আগে থেকেই আম্ফান নিয়ে সতর্ক করেছিল আবহাওয়া দফতর, কিন্তু সেব্যাপারে ব্যবস্থা নেয়নি পুরসভা। ব্যবস্থা নিলে সাতদিন পরেও শহরের অবস্থা এরকম থাকত না। পাশাপাশি বর্তমানে পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম কেন আম্ফানের সম্ভাব্য পরিস্থিতি নিয়ে শহরের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করলেন না, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।

পাল্টা পরেশ পাল
মেয়েকে সিবিআই থেকে বাঁচানোর জন্য বিজেপি নেতৃত্বকে সন্তুষ্ট করছেন মন্ত্রী সাধন পাণ্ডে। এমনই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক পরেশ পাল। তিনি দাবি করেন, প্রাক্তন হয়ে যাওয়া তৃণমূলের কাউন্সিলররা ববি হাকিমের জন্য কাজ করছেন।

রাস্তায় দাঁড়িয়ে কাজ ববির
পরেশ পাল বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই রাস্তায় দাঁড়িয়ে কাজ করছেন ববি হাকিম।

দল থেকে বহিষ্কারের দাবি
পরেশ পাল বলে সাধন পাণ্ডেকে দল থেকে বের করে দিলে তাঁরা সবাই গঙ্গা স্নান করবেন। তাঁর অভিযোগ, তৃণমূলকে শেষ করার পরিকল্পনা নিয়েছেন সাধন পাণ্ডে। সেই কারণে শুধু বিজেপি নয়, সিপিএম-এর সঙ্গেও ঘর করছেন সাধন পাণ্ডে।












Click it and Unblock the Notifications