তৃণমূল নেতাকে নিশানা করে গুলি, ধারালো অস্ত্রের কোপ! খুন ঘিরে কাঠগড়ায় বিজেপি
কুলতলির ঘটনার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের রাজ্যে খুন তৃণমূল নেতা। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এ রবিবার রাতে খুন হন শাসক দলের নেতা।
কুলতলির ঘটনার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের রাজ্যে খুন তৃণমূল নেতা। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এ রবিবার রাতে খুন হন শাসক দলের নেতা। ক্যানিং থানার দড়িয়া গ্রামের এই ঘটনা এলাকাকয় ব্যাপক চাঞ্চল্য় ছড়িয়েছে।

ক্যানিং এর দড়িয়া গ্রামের পঞ্চায়েত প্রধান শবনম নস্করের স্বামী কার্তিক নস্করকে রাতের অন্ধকারে গুলি করা হয় । এরপরই মৃত্যু নিশ্চিত করতে তাঁর শরীরে ধারালো অস্ত্রের কোপ বসিয়ে খুন করা হয় কার্তিককে। ঘটনার তদন্তে নেমে , মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এদিকে, জানা গিয়েছে, ঘটনার পরই সেখানে থেকে তড়িঘড়ি তম্পট দেয় আততায়ীরা।
এরপর গুরুতর আহত অবস্থায় কার্তিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। তখনই হাসপাতাল সূত্রে জানানো হয়, কার্তিক মৃত। এদিকে, এলাকার তৃণমূল নেতাদের অভিযোগ সিপিএম থেকে আসা নব্। বিজেপির কোনও সদস্যই এই খুনের ঘটনার নেপথ্যে রয়েছে। যদিও বিজেপি এমন সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।
বিজেপির দাবি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই খুন। এদিকে, দোষীদের শাস্তির দাবিতে এবাকা জুড়ে চলতে থাকে ক্ষোভ বিক্ষোভ। এলাকায় নামী তৃণমূল নেতা হিসাবে বেশ দাপট ছিল কার্তিকের। প্রসঙ্গত ক্যানিং এর ঘটনার আগে কুলতলিতে আরও এক তৃণমূল কর্মী খুন হন। সেই ঘটনার নেপথ্যেও শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠে আসছে । মূলত, যুব বনাম তৃণমূলের দ্বন্দ্বের জেরেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে একাদিক তৃণমূল নেতার খুনের খবর উঠে আসছে, বলে দাবি গেরুয়া শিবিরের।












Click it and Unblock the Notifications