এবার বহরমপুর! চব্বিশ ঘণ্টার মধ্যে খুন তিনজন তৃণমূল নেতা

কুলতলি, ক্যানিংয়ের পর এবার বহরমপুর। পরপর খুন হয়ে গেলেন তিনজন তৃণমূল কংগ্রেস নেতা-কর্মী।

কুলতলি, ক্যানিংয়ের পর এবার বহরমপুর। পরপর খুন হয়ে গেলেন তিনজন তৃণমূল কংগ্রেস নেতা-কর্মী। কুলতলির ঘটনার পর রবিবার রাতে খুন হন ক্যানিংয়ের এক তৃণমূল নেতা। ক্যানিং থানার দড়িয়া গ্রামের এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এদিন সকালে বহরমপুরের যুব তৃণমূল নেতা নাজমুল শেখকে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

এবার বহরমপুর! চব্বিশ ঘণ্টার মধ্যে খুন তিনজন তৃণমূল নেতা

ঘটনার পর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। এদিন সকালে বাড়ি থেকে বহরমপুর যাওয়ার সময় মোটর সাইকেলে চেপে দুষ্কৃতীরা এসে একেবারে সামনে থেকে গুলি করে নাজমুলকে। সঙ্গে সঙ্গে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এই নাজমুল ব্যবসা করতেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রাজনৈতিক কারণ নাকি অন্য কোনও কারণে তিনি খুন হলেন তা খতিয়ে দেখছে পুলিশ।

এই নিয়ে পরপর বেশ কয়েকজন তৃণমূল নেতা ও বিধায়ক খুন হলেন রাজ্যে। সরস্বতী পুজোর দিন সত্যজিৎ বিশ্বাস খুন হন। তারপর রবিবার ক্যানিং ও কুলতলির পরে এদিন বহরমপুরে শাসক দলের নেতা খুন হলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+