অশুভ শক্তি ‘মহিষাসুর’ নিধনে দেবী দুর্গা মমতা! মোদী-শাহদের ‘ভিডিও-বার্তা’ মদনের

দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতিকে মহিষাসুরের সঙ্গে তুলনা করেন মদন মিত্র। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবী দুর্গা রূপে আখ্যায়িত করেন তিনি।

বিজেপির পালের হাওয়া কাড়তে শক্তি সঞ্চয়ের জন্য দক্ষিণেশ্বরে মা ভবতারিনীর মন্দিরে পুজো দিয়ে ধিক্কার দিবসের মিছিলে হাঁটলেন তৃণমূলের প্রাক্তনমন্ত্রী মদন মিত্র। দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতিকে মহিষাসুরের সঙ্গে তুলনা করেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবী দুর্গা রূপে আখ্যায়িত করে তিনি বলেন, রাজ্য থেকে দুবৃত্তকে হটানোর জন্য শক্তি চাইতে এসেছি মায়ের কাছে।

‘মহিষাসুর’ অমিত, ‘দুর্গা’ মমতা! ‘ভিডিও-বার্তা’ মদনের

মদন মিত্র বলেন, এদিন রাজ্যে এসেছেন 'গব্বর সিং' অমিত শাহ। তিনি একজন ড্রাকুলার। মোদী-অমিত শাহদের অশুভ শক্তিকে বাংলা থেকে হটাতে হবে। ভারত থেকে হটাতে হবে। সেইজন্য আরও মনের জোর দরকার। তাই আজ আমি আমার জন্য পুজো দিতে আসিনি। পুজো দিতে এসেছি বাংলার জন্য, পুজো দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক আর তৃণমূলের জন্য।

তিনি বলেন, অমিত শাহ এসেছেন, রাজ্যে কালোয় ভরে গিয়েছে। এই অশুভ শক্তিকে বিনাশ করতে হবে। মা দুর্গা হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ই এই অশুভ শক্তিকে ভারত থেকে তাড়াবেন। দুবৃত্তকে নিধন করবেন। এই লড়াই হিন্দু-মুসলমানের নয়, এই যুদ্ধ ধর্ম-অধর্মের নয়। এই লড়াই দাঙ্গাবাজ অশুভ শক্তিকে ভারত ছাড়া করার।

আজ বাংলাজুড়ে মোদী-অমিত শাহকে ভারত ছাড়া করার আওয়াজ উঠেছে। তাই আর শক্তি পাওয়ার জন্য মা ভবতারিনী মন্দিরে পুজো দিলাম। মায়ের কাছে মাতানত করে শক্তি চাইলাম। যে শক্তিতে রামকৃষ্ণ-বিবেকানন্দ শক্তিশালী হয়েছিলেন, সমাজের মঙ্গল কামনায়, জনতার মঙ্গলার্থে বললাম, মা শক্তি দাও। যেন আমরা আগামী দিনে অশুভ শক্তিকে বিনাশ করতে পারি আমরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+