হঠাৎই জ্যোতি বসুর ভক্ত! দলেই সাবোটাজের চেষ্টা অনেকের, বললেন মদন
হঠাৎই জ্যোতি বসুর ভক্ত হয়ে গেলেন মদন মিত্র। একসময়ে জ্যোতি বসুর সম্পত্তি নিয়ে ভুয়ো প্রচার হয়েছিল বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে মদন মিত্র বলেছেন, নিজের দলেই সাবোটাজের চেষ্টা করা হচ্ছে।
হঠাৎই জ্যোতি বসুর ভক্ত হয়ে গেলেন মদন মিত্র। একসময়ে জ্যোতি বসুর সম্পত্তি নিয়ে ভুয়ো প্রচার হয়েছিল বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে মদন মিত্র বলেছেন, নিজের দলেই সাবোটাজের চেষ্টা করা হচ্ছে।

জ্যোতি বসুর সম্পত্তি
মদন মিত্র এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি বিশ্বাস করতেন জ্যোতি বসুর সম্পত্তি নিয়ে প্রচারে। কোটি কোটি টাকা। বহু মূল্যের লিফট। তবে এখন তাঁর ভুল ভেঙে গিয়েছে।

জ্যোতি বসুর দেহ পিজির ফরেনসিকে
জ্যোতি বসুকে নিয়ে বিরোধীদের আগেকার কোনও প্রচারে এখন যে তিনি আর বিশ্বাস করেন না, তা স্পষ্ট জানিয়েছেন মদন মিত্র। কেননা বডিটা রয়েছে পিজির ফরেনসিকে।

বাড়িতে এখন কমিশনের অফিস
মদন মিত্র নিজেই জানিয়েছেন, তিনি (জ্যোতি বসু) যে বাড়িতে থাকতেন, ইন্দিরা ভবন, তা এখন কমিশনের অফিস। তিনি(মদন) বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পিজিতে গিয়ে অজয় মুখোপাধ্যায়, প্রফুল্ল সেনের মৃতদেহ দেখেছেন। তিনি জ্যোতি বসুর মৃত্যুর পরে মিছিল দেখেছেন।

দলেই সাবোটাজ
মদন মিত্র বলছেন, তৃণমূলকে সামনে খাঁড়া করে অনেকেই অনেক কিছু করেছেন। পেয়েছেন। আবার সাবোটাজের চেষ্টাও করছেন। সতর্ক করে মদন মিত্র বলেছেন, পাপ বাপকেও ছাড়ে না।

জ্যোতি বসু তাঁকে চিনতেন
একবার জ্যোতি বসুর কাছে গিয়েছিলেন সোমেন মিত্রের সঙ্গে। সোমেন পরিচয় করিয়ে দিতেই জ্যোতি বসু বলেন, তিনি চেনেন। মমতার সঙ্গে থাকেন। মদন মিত্র বলেন মেট্রো রেল তৈরির সময় বাড়ি ছাড়া করেছিল সিপিএম। জ্যোতি বসু অফিসারকে ডেকে নির্দেশ দিয়েছিলেন বিষয়টি মিটানোর জন্য।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications