ভোররাতে কাক ডাকে, রাজ্যপালকে ডাকতে শুনিনি, তীব্র কটাক্ষ মদন মিত্রের

রাজ্যপালকে এবার ভোরের পাখি বলে কটাক্ষ করলেন তৃণমূল নেতা মদন মিত্র। মহারাষ্রেডার রাজ্যপালের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ভোররাতে আমরা জানতাম কাক ডাকে, কিন্তু ভোররাতে রাজ্যপাল ডাকে এর আগে কখনও শুনিনি।

রাজ্যপালকে এবার ভোরের পাখি বলে কটাক্ষ করলেন তৃণমূল নেতা মদন মিত্র। মহারাষ্রে মর রাজ্যপালের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ভোররাতে আমরা জানতাম কাক ডাকে, কিন্তু ভোররাতে রাজ্যপাল ডাকে এর আগে কখনও শুনিনি। এখন শুধু শুনলাম না, আমরা দেখলামও। মুম্বইয়ে ভোররাতে বিজেপিকে ডেকে সরকার গঠন করালেন এক রাজ্যপাল।

‘ভোররাতে কাক ডাকে, রাজ্যপালকে ডাকতে শুনিনি’

তিনি এদিন পশ্চিমবঙ্গের রাজ্যপালকেও একহাত নেন। তিনি বলেন, এখানে আবার দুজন রাজ্যপাল- একজন ম্যাডাম, একজন মিস্টার। দুজনে রাজভবনে থাকেন। দুজনকেই দেখতে পারছি এক মাইনেতে কাজ করছেন। এর আগেও পশ্চিমবঙ্গের রাজ্যপালকে সমালোচনায় বিদ্ধ করেন মদন মিত্র।

তিনি বলেন, রাজ্যপাল জগদীপ ধনকড় শিশুসুলভ আচরণ করছেন। বলেন, আমি শিশুদের নাট্যোৎসব করতে যাচ্ছি। কেন জানি না, মনে হচ্ছে রাজ্যপাল ওর মধ্যে খুব ভালো পাঠ করতে পারতেন। তাঁর স্বতঃস্ফূ্র্ত বালসুলভ প্রতিক্রিয়া দেখে আমার তাই মনে হয়।

মদন মিত্র বলেন, এমন দিন আসবে, যেদিন রাজ্যপালের পদটাই আর থাকবে না। অপ্রাসঙ্গিক হয়ে যাবে রাজ্যপাল পদটি। বর্তমান রাজ্যপালের কথা তারই সূচনা। তারপর মহারাষ্ট্রে রাজ্যপাল যে কীর্তি করলেন রাত জেগে, তারপর ওই পদটি নিয়ে প্রশ্ন উঠবেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+