'এখানেই স্বেচ্ছায় মরব', আদালতে কেন এমন মন্তব্য করলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল

তাপস মণ্ডলকে বাইরে রেখে সাক্ষীদের প্রভাবিত করা হচ্ছে! বিস্ফোরক দাবি করলেন কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতির তদন্তে হুগলির এই যুবনেতাকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এরপর থেকে গত কয়েক দফায় একাধিকবার তাঁকে জেরা করা হয়েছে। এমনকি বুধবারই জেলে গিয়ে কুন্তলকে জেরা করে ইডি। যদিও আজ শুক্রবার তাঁকে ফের আদালতে তোলা হলে জেলা হেফাজতের নির্দেশ শোনায় আদালত। আর এরপরেই আদালত থেকে বের হওয়ার সময়ে বিস্ফোরক দাবি করেন ধৃত তৃণমূল নেতা।

হেফাজতে নিতে চায় সিবিআই

হেফাজতে নিতে চায় সিবিআই

অন্যদিকে কুন্তলকে এবার নিজেদের হেফাজতে নিতে চায় সিবিআই। তেমনটাই আবেদন আদলতে। ইতিমধ্যে একাধিক তথ্য হাতে পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা। আজ শুক্রবার গ্রেফতার করা হয়েছে চন্দন মণ্ডল নামে এক ব্যক্তিকে। শুধু তাই নয়, আরও বেশ কয়েকজন এজেন্টকেও গ্রেফতার করা হয়েছে এদিন। আটক করে জেরা করা হয়েছে আরও কয়েকজন। আর এই দীর্ঘ জেরা পর্বে একাধিক চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন আধিকারিকরা। এই সমস্ত বিষয়েই এবার কুন্তলকে জেরা করার প্রয়োজন আছে বলে মনে করছে সিবিআই। আর সেই কারণেই তৃণমূল নেতাকে নিজেদের হেফাজতে সিবিআই নিচ্ছে বলেই খবর। তবে সিবিআইকে সবরকম ভাবে সাহায্য করবেন বলে জানিয়েছেন কুন্তল।

১০০ কোটির সম্পত্তি!

১০০ কোটির সম্পত্তি!

অন্যদিকে এদিন আদালতে ইডির তরফে কুন্তলের একটি লাল ডায়েরির কথা বলা হয়েছে। যেখানে একাধিক টাকার লেনদেন রয়েছে বলেও জানিয়েছেন তদন্তকারীরা। এমনকি কুন্তলের অ্যাকাউন্টে সাড়ে ছয় কোটির লেনদেনের তথ্যও ইডির হাতে এসেছে বলে খবর। আর এর মধ্যেই আজ আদালতে তোলার সময় কুন্তল বলেন, আমার নাকি ১০০ কোটির সম্পত্তি আছে বলে দাবি করা হচ্ছে। এমনকি ১০০ টাকা গাড়ি আছে বলেও বলা হচ্ছে। তা প্রমাণ করতে পারলে এখানেই স্বেচ্ছায় মরব বলে মন্তব্য করেন যুব নেতা। আমাকে কালিমালিপ্ত করা হচ্ছে বলেও দাবি তাঁর।

সাক্ষীদের প্রভাবিত করা হচ্ছে

সাক্ষীদের প্রভাবিত করা হচ্ছে

পাশাপাশি এদিন ইডির তরফে কুন্তলের জামিনের তীব্র বিরোধীতা করা হয়। তাঁকে জামিন দিলে এই মামলায় অন্যান্য সাক্ষীদের প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘ শুনানি শেষে কুন্তলের ফের একবার জেল হেফাজতের নির্দেশ শোনায় আদালত। আর সেখান থেকে বের হওয়ার সময়ে যুব নেতা বলেন, তাপস মণ্ডলকে বাইরে রেখে সাক্ষীদের প্রভাবিত করা হচ্ছে। যদিও লাল ডায়েরির বিষয়টি উল্লেখ করা হলে বিষয়টি এড়িয়ে প্রিজন ভ্যানে কুন্তল উঠে যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+