নিজাম প্যালেসে বিনয়ের সঙ্গে কিসের সেটিং শুভেন্দুর? বিস্ফোরক আক্রমণ কুণাল ঘোষের
নিজাম প্যালেসে বিনয়ের সঙ্গে কিসের সেটিং শুভেন্দুর? বিস্ফোরক আক্রমণ কুণাল ঘোষের
বিনয় মিশ্রের সঙ্গে কী নিয়ে বৈঠক হয়েছিল শুভেন্দু অধিকারীর। নিজাম প্যালেসে কী নিয়ে সেটিং হয়েছিল বিনয় মিশ্রের সঙ্গে শুভেন্দুর? অভিষেকের দাবিকে সমর্থন জানিয়ে রাজ্যের বিরোধী দলনেতাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ টিএমসির রাজ্য সম্পাদক কুণাল ঘোষের। বিনয় মিশ্রের সঙ্গে বৈঠক করেননি প্রমান দিন শুভেন্দু প্রকাশ্যে চ্যালেঞ্জ কুণালের।

শুভেন্দুকে চ্যালেঞ্জ কুণালের
কয়লাপাচার কাণ্ডে ইডি জেরা থেকে বেরিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছিলেন, ৮ মাস আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে বিনয় িমশ্রের ফোনে কথা হয়েছে। তার অডিও টেপ রয়েছছে তাঁদের কাছে। সেই প্রসঙ্গের রেশ টেনেই টিএমসির রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ প্রকাশ্যে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি বলেছেন বিনয় িমশ্রের সঙ্গে কথা বলেননি শুভেন্দু প্রমাণ করে দেখান।

বিনয়ের সঙ্গে সেটিংয়ের অভিযোগ
২০২১ সালের ২১ এবং ২২ সেপ্টেম্বর িনজাম প্যালেসে বিনয় িমশ্রের ঘনিষ্ঠ আত্মিেয়র সঙ্গে বৈঠক করেছিলেন শুভেন্দু অধিকারী। সেসময় টেলিফোনে বিনয় মিশ্রের সঙ্গে কথা হয়েছিল শুভেন্দু অধিকারীর। কেন কীসের সেটিং করতে এই ফোনে কথা সেটা প্রমাণ করুন শুভেন্দু। বিস্ফোরক দাবি করেছেন কুণাল ঘোষ। মঞ্চে কথা বললে হবে না প্রমাণ করে দেখাতে হবে। কারন সেই ফোনের অডিও টেপ রয়েছে। সেটা দেখেই স্পষ্ট হয়ে যাবে সত্যিটা। সেই ২ দিন মোবাইল টাওয়ার খতিয়ে দেখলেই প্রমাণ হয়ে যাবে বলে দাবি করেছেন কুনাল ঘোষ।

শুভেন্দুকে নিশানা
অভিষেকের দাবির পর শুভেন্দু অধিকারী বলেছিলেন তাঁর অডিও নকল করা হয়েছে। তার প্রেক্ষিতে রীতিমত চ্যালেঞ্জ জানিয়ে কুণাল ঘোষ বলেছেন অভিযোগ যদি মিথ্যে হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মান হানির মামলা করুন শুভেন্দু. আদালতে গিয়ে অডিও রেকর্ড দিয়ে প্রমাণ দিয়ে আসবে টিএমসি। প্রকাশ্যে এক প্রকার শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কুনাল.

শুভেন্দুর দাবি
কয়লা পাচার কাণ্ড থেকে গরু পাচার কাণ্ডে একাধিক ইস্যুতে রাজ্যের শাসক দলকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেছেন শাসক দলের নেতা মন্ত্রী থেকে শুরু করে পুলিশ আমলারা জড়িত রয়েছে একাধিক দুর্ণীতিতে। এদিকে সারদা কাণ্ডে সুদীপ্ত সেনের চিঠির পরেও কেন শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হচ্ছে না তা নিয়ে সরব হয়েছেন শাসক দলের নেতারা। শুভেন্দুর খাস তালুকেই তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি উঠেছে।












Click it and Unblock the Notifications