ব্যারাকপুরে বাড়ি কাছেই তৃণমূল কংগ্রেস নেতাকে কুপিয়ে খুন, আটক বিজেপি নেতা
ব্যারাকপুরে বাড়ি কাছেই তৃণমূল কংগ্রেস নেতাকে কুপিয়ে খুন
ব্যারাকপুরে নৃশংসভাবে কুপিয়ে এবং গুলি করে খুন করা হল তৃণমূল কংগ্রেস নেতাকে। বাড়ির কাছেই প্রথমে গোপাল মজুমদার নামে ওই তৃণমূল কংগ্রেস নেতাকে গুলি করা হয়। কিন্তু গুলি লক্ষ্যভ্রস্ট হয়। তারপরেই ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ দেওয়া হয় তাঁেক। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান তৃণমূল নেতা। নেপথ্যে রয়েছেন অর্জুন সিং অভিযোগ তৃণমূল কংগ্রেসের।

তৃণমূল কংগ্রেস নেতা খুন
ব্যারাকপুরের ৩ নম্বর ওয়ার্ডের কো অর্ডিনেটরের স্বামী তৃণমূল কংগ্রেস নেতা গোপাল মজুমদারকে কুপিয়ে গুলি করে খুনের অভিযোগ। শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ দুষ্কৃতিরা তাঁর বাড়ির কাছেই একটি জায়গায় দুষ্কৃতিরা তাঁর পথ আটকায়। প্রথমে তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। কিন্তু গুলি সেভাবে গায়ে লাগেনি। তারপরে তারা মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্রের কোপ মারে। এবং তৃণমূল নেতার মাথা থেঁতলে দেওয়া হয় ধারালো অস্ত্র দিেয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান তিনি।

ঘটনাস্থলে পুলিশ কমিশনার
স্থানীয়রা জানিয়েছেন পাঁচ থেকে ৬ জন দুষ্কৃতি গোপাল মজুমদারের উপর হামলা চালিয়েছিল। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ইছাপুর রাইফেল ফ্যাক্টারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আবার ব্যারাকপুরের বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তৃণমূল কংগ্রেস নেতা খুনের ঘটনায় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নোয়াপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেেছ। ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মাও ঘটনা স্থল পরিদর্শন করেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

নেপথ্যে অর্জুন সিং
ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেস নেতা খুনে অর্জুন সিংয়ের হাত রয়েছে। এমনই অভিযোগ করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাঁদের অভিযোগ কয়েকদিন আগেই অর্জুন সিং ঘনিষ্ঠ বিজন মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন গোপাল মজুমদার। তৃণমূলের কংগ্রেসের অভিযোগ সেই বিজন মুখোপাধ্যায়ই দুষ্কৃতি পাঠিয়ে গোপাল মজুমদারকে খুন করিয়েছে বলে অভিযোগ পার্থ ভৌমিকের। অর্জুন সিংয়েরও হাত রয়েছে এই ঘটনার নেপথ্যে এমনই অভিযোগ করা হয়েছে।

আটক বিজেপি নেতা
তৃণমূল কংগ্রেস নেতা খুনের ঘটনায় আটক করা হয়েছে বিজেপি নেতা অর্জুন সিং ঘনিষ্ঠ বিজন মুখোপাধ্যায়কে। বেশ কয়েকজনকে জেরা করা হচ্ছে। অর্জুন সিংয়ের পাল্টা অভিযোগ, তৃণমূলের গোষ্ঠিদ্বন্দ্বের কারণেই খুন। তোলাবাজির রাজনীতির জেরেই নিেজদের মধ্যে রেষারেষির কারণেই খুন হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা। এতে বিজেপির কোনও হাত নেই বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications