তৃণমূলে জোর ধাক্কা, লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ ‘ভিত গড়া’ নেতার

লোকসভা ভোটের দামামা বেজে যেতেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়েছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে কাজে লাগিয়ে বিজেপিও ঘর গুছিয়ে নিতে চাইছে ভোট শুরুর আগে।

লোকসভা ভোটের দামামা বেজে যেতেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়েছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে কাজে লাগিয়ে বিজেপিও ঘর গুছিয়ে নিতে চাইছে ভোট শুরুর আগে। দিল্লিতে প্রতিদিনই যোগদান পর্ব চলছে নিয়ম করে, এদিকে নিচুস্তরেও দলবদল চলছে। হুগলির খানাকুলে তৃণমূলের দাপুটে নেতা দলবদল করে যোগ দিলেন বিজেপিতে।

বিক্ষুব্ধ নেতার দলত্যাগ

বিক্ষুব্ধ নেতার দলত্যাগ

তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা বিভাস মালিক। তিনি জেলা পরিষদের প্রাক্তন সদস্য। কিন্তু এবার পঞ্চায়েতে টিকিট পাননি তিনি। সেই থেকেই ক্ষোভ জমাট বেঁধেছিল। লোকসভার আগে সেই বিক্ষোভই বুমেরাং হল। খানাকুলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তিনি।

ভিত গড়েছিলেন, আজ ব্রাত্য

ভিত গড়েছিলেন, আজ ব্রাত্য

নিজে হাতে লাল-জমানার অবসান ঘটিয়েছেন এলাকায়। আস্তে আস্তে তৈরি করেছিলেন ভিত। কিন্তু এখন তিনি তৃণমূলে ব্রাত্য। পঞ্চায়েতে দল তাঁকে প্রার্থীই করেনি। তারপর পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান নির্বাচনেও দলের মধ্যে শুরু হয় অন্তর্দ্বন্দ্ব। দলের গোষ্ঠীদ্বন্দ্বে তিনি কোণঠাসা হয়ে পড়েছিলেন।

বিজেপিতে যোগ বিভাসের

বিজেপিতে যোগ বিভাসের

এরপর বিজেপির প্রস্তাব পেলেন। আর এই প্রস্তাব পেয়েই লুফে নিলেন বিভাস। লোকসভার মুখে বিজেপির জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষের হাত থেকে গেরুয়া পতাকা তুলে নেন বিভাস। সবুজ ছেড়ে তিনি হল গেরুয়া। ভোটের আগে এই দলবদল তৃণমূলের কাছে ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

তৃণমূলকে ভাঙন-বার্তা

তৃণমূলকে ভাঙন-বার্তা

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই বিভাস মালিক তোপ দেগেছেন, আগামী তিনদিনের মধ্যেই ধস নামবে তৃণমূল। বহু কর্মী-সমর্থক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন। তবে এই দলবদল নিয়ে মাথা ঘামাতে রাজি নন তৃণমূলের সাংসদ পদপ্রার্থী অপরূপা পোদ্দার। এসব কোনও প্রভাব পড়বে না ভোটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+