ফের শুটআউট দক্ষিণ ২৪ পরগনায়, ক্যানিংয়ে দুষ্কৃতীর গুলিতে নৃশংস খুন তৃণমূল নেতা
বজবজের তৃণমূল কাউন্সিলর মিঠুন টিকাদারের পর ক্যানিংয়ের পঞ্চায়েত প্রধানের স্বামী। এবার দুষ্কৃতীর গুলিতে নিহত হলেন দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের পঞ্চায়েত প্রধানের স্বামী কার্তিক নস্কর।
বজবজের তৃণমূল কাউন্সিলর মিঠুন টিকাদারের পর ক্যানিংয়ের পঞ্চায়েত প্রধানের স্বামী। এবার দুষ্কৃতীর গুলিতে নিহত হলেন দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের পঞ্চায়েত প্রধানের স্বামী কার্তিক নস্কর। রবিবার ক্যানিংয়ের দাড়িহাট পুকুরিয়া গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। এই গুলিকাণ্ডের নেপথ্যে কারা রয়েছে, তা জানতে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।

এর আগে নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে গুলিতে ঝাঁঝরা করে দেন দুষ্কৃতীরা। ফের দক্ষিণ ২৪ পরগনার বজবজে তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চলে। তিনি কপাল জোরে বেঁচে গেলেও, রবিবার সন্ধ্যায় ক্যানিংয়ের ঘটনায় শেষ রক্ষা হল না। দুষ্কৃতীরা গুলিতে মৃত্যু হল কার্তিক নস্করের।
এদিন সন্ধ্যায় তাঁকে লক্ষ্যে করে গুলি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরই এলাকায় যান বিধায়ক শ্যামল মণ্ডল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনার নেপথ্যে কারা, তা জানার চেষ্টার চালাচ্ছে পুলিশ।
সেইসঙ্গে এই ঘটনার পিছনেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, নাকি এর মধ্যে বিরোধী রাজনৈতিক দলের হাত রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এদিনই কুলতলিতে দুষ্কৃতীর গুলিতে ঝাঁঝরা হয়ে যায় এক তৃণমূল কর্মী। তাঁর নাম সুরজ মণ্ডল। এই ঘটনার পিছনে ব্যক্তিগত আক্রোশ নাকি পুরনো শক্রতা খতিয়ে দেখা হচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications