সিপিএমের হার্মাদরাও পারেনি, বিজেপিও পারবে না! তৃণমূলে ফিরেই ফর্মে কাজল
সিএএ-এনআরসি বিরোধী সভায় মাত্রা ছাড়ালেন তৃণমূল নেতা কাজল শেখ। নানুরের দাপুটে নেতা প্রকাশ্যেই হুমকি দিলেন খুনের। সরাসরি খুনের কথা বলেননি তিনি।
সিএএ-এনআরসি বিরোধী সভায় মাত্রা ছাড়ালেন তৃণমূল নেতা কাজল শেখ। নানুরের দাপুটে নেতা প্রকাশ্যেই হুমকি দিলেন খুনের। সরাসরি খুনের কথা বলেননি তিনি, কিন্তু তার কথাতেই বুঝিয়ে দিয়েছেন, তিনি কী বলতে চাইছেন। তিনি বলেন, নানুরের চারপাশে নদী। অতএব বুঝতেই পারছেন কী হবে। নাম না করে বিজেপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা যদি ভেদাভেদ করেন, তাহলে কী হবে তা আর বলে বোঝাব না।

সম্প্রতি তৃণমূলে সক্রিয় হয়েছেন তিনি। বিক্ষুব্ধ তৃণমূল ছিলেন। এখন সক্রিয় হয়ে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন। তিনি বলেন, যাঁরা এখনও পতাকা তুলে রেখেছেন, তাঁদের বলছি পতাকা নামিয়ে রাখুন। তা না হলে জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনব না, আমরা নিজেরাই সিদ্ধান্ত নেব।
কাজল শেখ বলেন, আমাদের সঙ্গে সিপিএমের হার্মাদরাও পেরে ওঠেনি। আর বিজেপিতে কোন ছার। বিজেপিও আমাদের সঙ্গে পারবে না। তিনি হুঁশিয়ারি দেন, আপানারাও পেরে উঠবেন না। তাঁর এই মন্তব্যের পর শোরগোল পড়ে যায়। রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় ওঠে।
এদিকে বিজে্পি রাজ্য সভাপতিও হুমকি দে্ন খুনের। তিনি বলেন, সিএএ-র বিরোধিতা করলে লাশ গুনতে হবে। বিরোধীদের হুমকি দিতে গিয়ে মাত্রা ছাড়ালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। তিনি বলেন, বিরোধীদের বলছি, সারা দেশে লাশ গুনতে হবে এবার। সমাজবিরোধীদের যেভাবে শায়েস্তা করার দরকার, সেভাবেই শায়েস্তা করা হবে।












Click it and Unblock the Notifications