খড়দহে বিজেপি প্রার্থীকে আশীর্বাদ বদলে গেল এফআইআর-এ! তৃণমূল নেতার পরিবারের ব্যাখ্যা নিয়ে প্রশ্ন
নির্বাচনী প্রচারে (election campaign) বেরিয়ে আশীর্বাদ বদলে গেল এফআইআর (fir)-এ। ৩০ অক্টোবর রাজ্যের যে চারটি কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে, তার মধ্যে রয়েছে খড়দহও (khardah)। সেখানকার বিজেপি (bjp) প্রার্থী জয় সাহা (joy s
নির্বাচনী প্রচারে (election campaign) বেরিয়ে আশীর্বাদ বদলে গেল এফআইআর (fir)-এ। ৩০ অক্টোবর রাজ্যের যে চারটি কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে, তার মধ্যে রয়েছে খড়দহও (khardah)। সেখানকার বিজেপি (bjp) প্রার্থী জয় সাহা (joy saha) গিয়েছিলেন, প্রয়াত তৃণমূল নেতা কাজল সিনহার বাড়িতে। তাঁর স্ত্রীর কাছ থেকে আশীর্বাদও নিয়েছিলেন। কিন্তু সেই আশীর্বাদের ছবি নিয়ে বিতর্ক দেখা দেওয়া শেষ পর্যন্ত কাজল সিনহার স্ত্রী নন্দিতা সিনহা(nandita singa) থানায় এফআইআর দায়ের করেছেন। যা নিয়ে অবশ্য প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই।

প্রচারে বেরিয়ে গিয়েছিলেন কাজল সিনহার বাড়িতে
দিন কয়েক আগে প্রচারে বেরিয়েই খড়দহের বিজেপি প্রার্থী গিয়েছিলেন সেখানকার প্রয়াত তৃণমূল নেতা কাজল সিনহার বাড়িতে। সেখানে গিয়ে তৃণমূল নেতার ছবিতে মালা দেন। এর পাশাপাশি তঁর স্ত্রীকে পায়ে হাত নিয়ে প্রণামও করেন। অন্যদিকে প্রয়াত কাজল সিনহার স্ত্রী নন্দিতা জয় সাহাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদও করেন। এরপরেই বিজেপি প্রার্থী বলেন, প্রয়াত কাজল সিনহার স্বপ্ন সফল করতে তিনি আশীর্বাদ পেয়েছেন। সেই সময় দুপক্ষই বিষয়টিকে সৌজন্য বিনিময় বলে বর্ণনা করেছিলেন।

শুরুতেই প্রশ্ন তুলেছিলেন তৃণমূল প্রার্থী
বিষয়টিকে সৌজন্য বিনিময়ের কথা বলেও, এল পিছনে বিজেপি প্রার্থী অন্য উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন বর্ষীয়ান রাজনীতিক তথা খড়দহের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। কেননা সেই আশীর্বাদের ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন বিজেপি প্রার্থী। শোভন চট্টোপাধ্যায় বলেছিলেন, কেউ কারো সুস্থতা কামনা করতেই পারে, কিন্তু জয়ী হওয়ার আশীর্বাদ করতে পারেন না নন্দিতা সিনহা। তিনি আরও বলেছিলেন প্রয়াত কাজল সিনহার পরিবার, তৃণমূলের পরিবার।

অভিযোগ করেছিলেন স্থানীয় সাংসদও
শুধু তৃণমূল প্রার্থীই নয়, দমদমের সাংসদ সৌগত রায় অভিযোগ করেন, কাজল সিনহার ছবি নিয়ে প্রচার করছে বিজেপি। তিনিও দাবি করেন কাজল সিনহার পরিবার তৃণমূলের পরিবার। কিন্তু বিজেপি ওই পরিবারকে নিয়ে নোংরা ও নিম্নমানের রাজনীতি করছে। ছবি নিয়ে প্রচার করছে। ওই কেন্দ্র থেকে জেতার সুযোগ না থাকাতেই বিজেপি এইসব করছে বলে মন্তব্য করেছিলেন সৌগত রায়।

থানায় এফআইআর নন্দিতা সিনহার
এরপরেই ঘরে-বাইরে চাপের মুখে পড়ে থানায় এফআইআৎ দায়ের করেন নন্দিতা সিনহা। অভিযোগপত্রে তিনি বলেছেন, তাঁকে না জানিয়েই বিজেপি প্রার্থী বাড়িতে গিয়েছিলেন। আৎ সৌজন্যতার খাতিরেই স্বামী ছবিতে মালা দেওয়া কিংবা পায়ে হাত নিয়ে প্রণাম করায় মাথায় হাত দেওয়া। কিন্তু সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় দিয়ে প্রচার করেছেন বিজেপি প্রার্থী। যার জেরে তাঁর পাশাপাশি তৃণমূলের ভাবমূর্তির ক্ষতি হচ্ছে। সেই কারণেই তিনি থানায় অভিযোগ জানিয়েছেন।
এব্যাপারে বিজেপি প্রার্থী জয় সাহা বলেছেন, প্রয়াত তৃণমূল নেতাকে শ্রদ্ধা জানাতেই তিনি তাঁর বাড়িতে গিয়েছিলেন। এর পিছনে কোনও রাজনীতি নেই বলেই দাবি করেছেন তিনি।












Click it and Unblock the Notifications