রাজ্য দখলে দিবাস্বপ্ন! দিলীপ ঘোষকে দেখে বাচ্চা, বুড়ো সবাই হাসে, বললেন জ্যোতিপ্রিয় মল্লিক
রাজ্য দখলে দিবাস্বপ্ন! দিলীপ ঘোষকে দেখে বাচ্চা, বুড়ো সবাই হাসে, বললেন জ্যোতিপ্রিয়র
পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলে বিজেপি দিবাস্বপ্ন দেখছে। এমনটাই মন্তব্য করলেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। বিজেপির রাজ্য সভাপতি দিলীর ঘোষকে জোকার বলেও সম্বোধন করেছেন মন্ত্রী জ্যোতিপ্রিয়।

ফের জ্যোতিপ্রিয়-র নিশানায় দিলীপ ঘোষ
ফের জ্যোতিপ্রিয় মল্লিকের নিশানায় দিলীপ ঘোষ। বৃহস্পতিবার দিলীপ ঘোষকে ফের বিজেপির রাজ্য সভাপতির পদে দায়িত্ব দেওয়া হয়েছে। ৩ বছর দায়িত্ব সামলানোর পর আরও ৩ বছরের জন্য এই দায়িত্ব। এসম্পর্কে মন্তব্য করতে গিয়েই দিলীপ ঘোষকে আক্রমণ জ্যোতিপ্রিয় মল্লিকের।

দিলীপ ঘোষকে জোকার বলে সম্বোধন
রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে জোকার বলেও সম্বোধন করেছেন জ্যোতিপ্রিয়। তাঁর কটাক্ষ, দিলীপ ঘোষকে দেখে বাচ্চা, বুড়ো সবাই হাসে। কাকে কী বলতে হয়, তা দিলীপ ঘোষ জানেন না বলেও মন্তব্য করেন তিনি।

রাজ্যে ক্ষমতায় আসার দিবা স্বপ্ন
জ্যোতিপ্রিয় মল্লিকের কটাক্ষ, রাজ্যে ক্ষমতায় আসার দিবা স্বপ্ন দেখছচে বিজেপি। মন্তব্য করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। আগামী ৫০ বছরেও বিজেপি স্বপ্ন সফল হবে না, মন্তব্য করেছেন তিনি।

সম্প্রতি দিলীপ ঘোষের মন্তব্যে বিতর্ক
বিভিন্ন বিষয়ে নানা মন্তব্যের জন্য সময়ে সময়ে বিতর্ক তৈরি করেছেন দিলীপ ঘোষ। দিন কয়েক আগে রানাঘাটের জনসভা থেকে দিলীপ ঘোষ বলেন, রাজ্যে সিএএ এবং এনআরসি নিয়ে আন্দোলনে যারা সম্পত্তি নষ্ট করছে তাদের গুলি করা মারা উচিত। এপ্রসঙ্গে তিনি বলেন, অসম ও উত্তর প্রদেশ সরকার গুলি করে আন্দোলনকারীদের মেরেছে। যদিও দিলীপ ঘোষের এই মন্তব্যের সমালোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তবে এর জবাবে দিলীপ ঘোষ বলেন, তিনি পার্টি লাইন অনুযায়ীই বলছেন।












Click it and Unblock the Notifications