৩ পয়সার দাম নেই, ভাব ১০ পয়সার মতো! দিলীপ ঘোষকে কড়া আক্রমণ জ্যোতিপ্রিয় মল্লিকের

দিলীপ ঘোষকে গ্রেফতারের দাবি তুললেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে গ্রেফতারের দাবি তুললেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। দিলীপ ঘোষের বিরুদ্ধে অস্ত্র হাতে ঘোরারও অভিযোগ তুলেছেন তিনি। জ্যোতিপ্রিয়র আরও কটাক্ষ, সর্বভারতীয় দলের রাজ্য সভাপতি হয়ে, তাঁর ভূমিকা একটা বাচ্চা ছেলের মতো।

দিলীপ ঘোষের গ্রেফতার দাবি

দিলীপ ঘোষের গ্রেফতার দাবি

অস্ত্র আইনে দিলীপ ঘোষের গ্রেফতারের দাবি তুললেন জ্যোতিপ্রিয় মল্লিক। সোমবার জ্যোতিপ্রিয় মল্লিক গিয়েছিলেন হাবড়ায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে। সেখানেই তিনি এই মন্তব্য করেন। প্রসঙ্গত রবিবার পানিহাটির নাটাগড়ে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে যাওয়া দিলীপ ঘোষের হাতে পুজোর উদ্যোক্তারা তলোয়ার উপহার দিয়েছিলেন।

'দিলীপ ঘোষের ভূমিকা বাচ্চা ছেলের মতো'

'দিলীপ ঘোষের ভূমিকা বাচ্চা ছেলের মতো'

কটাক্ষ করে জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, দিলীপ ঘোষের অবস্থা বাচ্চা ছেলের মতো। তিনি বলেন, একটি সর্বভারতীয় দলের রাজ্য সভাপতি হয়ে দিলীপ ঘোষের মনোভাব, দৃষ্টিভঙ্গী, চিন্তাধারা অরাজনৈতিক লোকের মতো।

 '৩ পয়সার দাম নেই, ভাব ১০ পয়সার মতো'

'৩ পয়সার দাম নেই, ভাব ১০ পয়সার মতো'

জ্যোতিপ্রিয় মল্লিক দিলীপ ঘোষকে কটাক্ষ করে বলেন, যাঁর ৩ পয়সার যোগ্যতা নেই, তিনি কথা বলছেন ১০ পয়সার মতো।

দিলীপ ঘোষকে পাগল তকমা দিয়েছিলেন জ্যোতিপ্রিয়

দিলীপ ঘোষকে পাগল তকমা দিয়েছিলেন জ্যোতিপ্রিয়

এর আগে অবশ্য দিলীপ ঘোষকে পাগল তকমা দিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। আমডাঙায় গণ্ডগোলে দিলীপ ঘোষের অভিযোগ ছিল, জ্যোতিপ্রিয়র বাড়িতে মোবার রকারখানা রয়েছে। এই অভিযোগের উত্তরে জ্যোতিপ্রিয় বলেছিলেন, পাগল হয়.য়ে গিয়েছেন দিলীপ ঘোষ। বলেছিলেন মাথার চিকিৎসা দরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+