তৃণমূলের লক্ষ্য ভাটপাড়া! দিনক্ষণ জানালেন জ্যোতিপ্রিয়, বিধায়কদের দিলেন হুঁশিয়ারি
গারুলিয়ার পর তৃণমূলের লক্ষ্য ভাটপাড়া। পুজো মিটলেই ভাটপাড়া তাদের দখলে চলে আসবে।
গারুলিয়ার পর তৃণমূলের লক্ষ্য ভাটপাড়া। পুজো মিটলেই ভাটপাড়া তাদের দখলে চলে আসবে। দাবি করেছেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। দিন দশেক আগে তিনি দাবি করেছিলেন ভাটপাড়া তাদের কন্ট্রোলে চলে এসেছে।

৮ নভেম্বরের পর ভাটপাড়ায় অনাস্থা
হালিশহর, বনগাঁ, নৈহাটি, গারুলিয়া। লোকসভা নির্বাচনের পর জেলার একের পর এক পুরসভার কাউন্সিলররা বিজেপিতে যোগ দেওয়ায় পুরসভাগুলি হাতছাড়া হয়েছিল তৃণমূলের। আস্তে আস্তে সময়ের সঙ্গে চারটি পুরসভা ফের তৃণমূলের দখলে চলে এসেছে। এবার অর্জুন সিং-এর গড় ভাটপাড়া পুনর্দখলের জন্য ঝাঁপাচ্ছে তৃণমূল। জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, ৮ নভেম্বরের পর পুরসভায় অনাস্থা আনা হবে।

আসছেন আরও কাউন্সিলর
দিন দশের আগে জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিলেন ভাটপাড়ার ৩৩ জন কাউন্সিলরের মধ্যে ২১ জন তাদের দিকে চলে এসেছেন। আরও আসতে চলেছেন। ভাটপাড়া পুরসভা বিজেপি দখলের পর ৮ নভেম্বর ছয়মাস অতিক্রান্ত হচ্ছে। তারপরেই অনাস্থা আনা হবে বলে জানিয়েছেন তিনি।

ভাটপাড়ায় প্রেস্টিজ ফাইট
লোকসভা ভোটের আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন অর্জুন সিং। তিনি বিজেপিতে যোগ দিতেই ভাটপাড়ায় পুরপ্রধানের পদ থেকে তাঁকে সরাতে নেমে পড়ে তৃণমূল। ৮ এপ্রিল সেখানে আস্থা ভোটে হেরে যান অর্জুন সিং। সেদিন ২২-১১ ভোটে হেরে গিয়েছিলেন তিনি। ৪ জুন সেখানে ফের আস্থা ভোট নেওয়া হয়। সেই ভোটে ২৬ জন কাউন্সিলর ভোট দেন বিজেপির পক্ষে। সাংসদ অর্জুন সিং-এর ভাইপো সৌরভ সিং আস্থা ভোটে জয়ী হয়ে চেয়ারম্যান নির্বাচন হন। তৃণমূলের দাবি কালীপুজোর পরে বেশ কয়েকজন কাউন্সিলর তাদের দিকে চলে আসবেন। অন্যদিকে অর্জুন সিং বলেছেন, কাউন্সিলররা তাদের সঙ্গেই রয়েছেন।

বিধায়কদের হুঁশিয়ারি
একে একে ফেরত যাচ্ছেন কাউন্সিলররা। ফলে একের পর এক পুরসভা তাদের দখলে আসছে। কিন্তু দলবদলকারী বিধায়কদের হুঁশিয়ারি দিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, কাউন্সিলরদের ফেরানো হলেও, তাঁদের ফেরানো হবে না। তাঁর অভিযোগ, কাউন্সিলরদের ভয় দেখিয়ে আটকে রেখেছিল বিজেপি।

দুর্নীতির অভিযোগ জ্যোতিপ্রিয়র
এর আগে ভাটপাড়ায় ব্যাপক দুর্নীতির অভিযোগ করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেছিলেন, ৬০০ কোটি টাকার কোনও হিসেব নেই। দীর্ঘদিন সেখানকার সাফাইকর্মীরা বেতন পাচ্ছেন না। টাকার












Click it and Unblock the Notifications