৬ থেকে ৭ জন বিজেপি সাংসদ তৃণমূলে যোগ দেবেন, বিস্ফোরক দাবি জ্যোতিপ্রিয় মল্লিকের

৬ থেকে ৭ জন বিজেপি সাংসদ তৃণমূলে যোগ দেবেন, বিস্ফোরক দাবি জ্যোতিপ্রিয় মল্লিকের

বিজপির ঘুম ওড়ালেন জ্যোতিপ্রিয় মল্লিক। রাজ্যের খাদ্যমন্ত্রী ও দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেছেন বিজেপির ৬ থেকে ৭ জন সাংসদ তৃণমূলের সঙ্গে যোগাযোগ করছে। তাঁরা মে মাসের আগেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিবেনে। একাধিক বিজেপি বিধায়ক যাঁরা তৃণমূল ছেড়ে গিয়েছেন তাঁরাও ফেরার চেষ্টা করছেন বলে দাবি করেছেন জ্যোতিপ্রিয়। মেমাসের আগেই বড় ঘটনা ঘটবে বলে দাবি করেছেন তিনি।

তৃণমূলের কথায় চিড়ে ভিজবে না

তৃণমূলের কথায় চিড়ে ভিজবে না

বিজেপি অবশ্য তাতে আমোল দিতে রাজি নন। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য দাবি করেছেন দলের কর্মীদের টিকিয়ে রাখতে তৃণমূল কংগ্রেস নেতারা এই সব চমকদার কথা বলেছেন। কারণ তৃণমূেল আর কেউ থাকতে চাইছেন না। এই সব কথা বলে তাঁদের দলের কর্মীদের টিকিয়ে রাখার চেষ্টা চালাচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিকের মতো নেতারা। এতে বিজেপির কোনও ক্ষতি হবে না। উল্টে আরও তৃণমূল নেতা কর্মী বিজেপিতে যোগ দেবেন।

শিশিরকে তৃণমূলের সরানো

শিশিরকে তৃণমূলের সরানো

এদিকে আজই শিশির অধিকারীেক দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে সরানো হয়েছে। তার জায়গায় পদে বসানো হয়েছে অখিল গিরিকে। শুধু শিশির নন একই দিনে সরানো হয়েছে অধিকারী ঘনিষ্ঠ এগরা ও তমলুক পুরসভার দুই চেয়ারম্যানকেও। অধিকারী পরিবারকে কোণঠাসা করতেই একের পর ক্ষমতা হরণ করে চলেছে শাসক দল এমনই অভিযোগ করেছে বিজেপি। এতে তৃণমূলেরই পতনের পথ সুগম হচ্ছে বলে দাবি করেছেন বিজেপি নেতারা। মুকুল রায় আবার শিশিরের বিজেপিতে যোগদান সময়ের অপেক্ষা বলে মন্তব্য করেেছন।

জ্যোতিপ্রিয় মল্লিকের বড় দাবি

জ্যোতিপ্রিয় মল্লিকের বড় দাবি

এতদিন তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের পালা চলেছে বা চলছে। ভোটের আগে তা আরও জোরদার হবে বলেও দাবি করেছেন গেরুয়া শিবিরের নেতারা। তার মাঝে আচমকা উল্টো স্রোত বয়ে যায় কিনা সেটাই এখন দেখার। জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি যদি সত্যি হয় তাহলে লোকসভা ভোটের আগে দলবদলের খেলা আরও জমে যাবে বলেই মত ওয়াকিবহাল মহলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+