বিজেপির বৈঠক পাঁচতারা হোটেলে! গভীর রাতে হাজির জিতেন্দ্র তিওয়ারি দিলেন ব্যাখ্যা, জল্পনা তুঙ্গে
বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে চলছিল বিজেপির (bjp) সাংগঠনিক বৈঠক। সেই বৈঠকে হাজির রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতারা। হঠাৎই সেই সময় গাড়িতে করে হোটেল থেকে বেরিয়ে এলেন তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারি (jitendra tiwari
বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে চলছিল বিজেপির (bjp) সাংগঠনিক বৈঠক। সেই বৈঠকে হাজির রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতারা। হঠাৎই সেই সময় গাড়িতে করে হোটেল থেকে বেরিয়ে এলেন তৃণমূল নেতা জিতেন্দ্র তিওয়ারি (jitendra tiwari)। যদিও হোটেলে যাওয়ার ব্যাখ্যাও দিয়েছেন এই তৃণমূল নেতা।

বাইপাসের হোটেলে বিজেপির বৈঠক
সোমবার রাতে বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে বসেছিল রাজ্য বিজেপির সাংগঠনিক বৈঠক। সেই বৈঠকে হাজির ছিলেন দিলীপ ঘোষ, মুকুল রায়-সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। ছিলেন কৈলাশ বিজয়বর্গীয়ের মতো কেন্দ্রীয় নেতারাও। সূত্রের খবর অনুযীয়া, রাজ্যের ২৯৪ টি আসনে বিজেপির পরিস্থিতি নিয়ে আলোচনায় হয় সেই বৈঠকে।

শান্তনু ঠাকুরকে ডেকে আলোচনা
তবে বৈঠকের ফাঁকে বনগাঁর বেসুরো সাংসদ শান্তনু ঠাকুরকেও ডাকা হয়েছিল। দিন কয়েক ধরেই শান্তনু ঠাকুর দাবি করছিলেন বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যে সিএএ লাগু করতে হবে। যা নিয়ে অমিত শাহ বলেছিলেন আগে করোনার টিকা, তারপর সিএএ। সোমবার রাতের বৈঠকে শান্তনু ঠাকুরকে ডাকা হয়েছিল। বৈঠকের পর দিলীপ ঘোষ জানিয়েদেন, কোনও দূরত্ব নেই, মনোমালিন্যও নেই। অন্যদিকে শান্তনু ঠাকুরও জানান, তাঁরও কোনও ক্ষোভ নেই। পাল্টা তিনি প্রশ্ন করেন, তিনি কেন তৃণমূলে যাবেন। সিএএ তো বিজেপিই পাশ করিয়েছে। এক্ষেত্রে তিনি বলেন, তৃণমূল আগে বলুক তারা সিএএকে সমর্থন করে। সূত্রের খবর অনুযায়ী, এরপর সিএএ নিয়ে শান্তনু ঠাকুর.কে প্রকাশ্যে মন্তব্য করতে নিষেধ করেছে বিজেপি নেতৃত্ব।

হোটেলে জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে জল্পনা
রাতে হোটেলেই ছিলেন জিতেন্দ্র তিওয়ারি। গভীর রাতে গাড়িতে করে তাঁকে হোটেল থেকে বের হতে দেখা যায়। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ও কন্যা। এব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জিতেন্দ্র তিওয়ারি বলেন, দিন ছয়েক ধরে অনেক টেনশন গিয়েছে। তাই স্ত্রী ও কন্যাকে দেখিয়ে তিনি বলেন, এঁদের নিয়ে তিনি খেতে এসেছিলেন। যার জন্য দুপুরেই বুক করেছিলেন বলেও উল্লেখ করেন জিতেন্দ্র তিওয়ারি। তিনি আরও জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে। বৈঠকে তিনি তাঁর ভুল স্বীকার করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তাঁকে কাজ শুরু করতে বলেছেন। জিতেন্দ্র তিওয়ারি বলেন, কীভাবে পশ্চিম বর্ধমানের ৯ টি আসন তৃণমূল পায়, তার জন্য পরিকল্পনা করছেন তিনি। বিজেপির বৈঠকর সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে তিনি কিছুই জানেন না।

দিলীপ ঘোষের প্রতিক্রিয়া
জিতেন্দ্র তিওয়ারির একই হোটেলে যাওয়া নিয়ে প্রশ্ন করা হলে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, জিতেন্দ্র তিওয়ারি বিজেপির কেউ নয়। তাই তাঁকে কেন ডাকা হবে, পাল্টা প্রশ্ন করেন তিনি।












Click it and Unblock the Notifications