'জগদীপ ধনকড় শুধু আইনজীবী নন, উনি লাইনজীবী', রাজ্যপালকে নিয়ে ফের বিদ্রুপ তৃণমূল নেতার

'জগদীপ ধনকড় শুধু আইনজীবী নন, উনি লাইনজীবী', রাজ্যপালকে নিয়ে ফের বিদ্রুপ তৃণমূল নেতার

ব্রাত্য বসুর পর রাজ্যপাল জগদীপ ধনখড়কে নিয়ে বিদ্রুপ তৃণমূল কংগ্রেস নেতার। এবার কটাক্ষ করলেন আসানসোলের মেয়র জিতেন তিওয়ারি। তিনি বলেছেন, 'রাজ্যপাল শুধু আইনজীবী নন, উনি লাইনজীবী। মোদীর সঙ্গে লাইন করে এখানে টিকে রয়েছেন।' প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় বলেছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড় একজন বিশিষ্ট আইনজীবী।

রাজ্যপালকে আক্রমণ

রাজ্যপালকে আক্রমণ

রাজ্যপাল জগদীপ ধনখড়কে 'লাইনজীবী'-বলে কটাক্ষ করলেন আসানসোলের মেয়র জিেতন তিওয়ারি। তিনি অভিযোগ করেছেন,'রাজ্যপাল শুধু আইনজীবী নন, উনি লাইনজীবী। মোদীর সঙ্গে লাইন করে এখানে টিকে রয়েছেন। রাজ্যের একজন সাংবিধানিক প্রধান হয়েও তিনি আরএসএস ও বিজেপির লাইনেই চলেন। উনি সবার সঙ্গে লাইনটা তৈরি করেছেন বলেই আমাদের সাংসদের এত প্রিয়।'

বাবুলের মন্তব্য

বাবুলের মন্তব্য

কয়েকদিন আগে আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় বলেছিলেন, "রাজ্যপাল বলিষ্ঠ ব্যক্তি ও বিশিষ্ট আইনজীবী। তাই অসাংবিধানিক মন্তব্য তিনি করেন না।' তার প্রেক্ষিতেই পাল্টা আক্রমণ শানিয়ে রাজ্যপালকে নিেয়ে বিদ্রুপ করে এই মন্তব্য করেন আসানসোলের মেয়র জিতেন তিওয়ারি।

ব্রাত্যর কটাক্ষ

ব্রাত্যর কটাক্ষ

কয়েকদিন আগে গান্ধী জন্মজয়ন্তীতে রাজ্যপালের সামনেই তাঁকে নৈ-রাজ্যপাল বলে বিদ্রুপ করেছিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক ব্রাত্য বসু। তাই নিয়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। সাংসদ লকেট চট্টোপাধ্যায় পাল্টা আক্রমণ শানিয়ে বলেছিলেন তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে সেকারণেই এই সব মন্তব্য করছেন।

রাজ্যপালের সঙ্গে বিবাদ

রাজ্যপালের সঙ্গে বিবাদ

একুশের ভোট যত এগিয়ে আসছে ততই রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারে সম্পর্কের তিক্ততা চরমে গিয়ে পৌঁছেছে। মণীশ শুক্লা মৃত্যুর পর রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যসচিবকে তলব করেছিলেন রাজ্যপাল। তাঁদের উদ্বেগের কথা জানিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+