শ্যুটআউট তৃণমূল নেতাকে লক্ষ্য করে, গুলিবিদ্ধ হয়ে বাইক থেকে ছিটকে পড়লেন রাস্তায়
তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চলল পুরুলিয়ায়। পুরুলিয়া শহরের বুকে ভর সন্ধ্যাবেলায় শুটআউটে গুলিবিদ্ধ হলেন প্রাক্তন কাউন্সিলর প্রদীপ বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন।
তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চলল পুরুলিয়ায়। পুরুলিয়া শহরের বুকে ভর সন্ধ্যাবেলায় শুটআউটে গুলিবিদ্ধ হলেন প্রাক্তন কাউন্সিলর প্রদীপ বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। বাসস্ট্যান্ড থেকে বাইকে করে বাড়ি ফেরার পথে চিত্তরঞ্জন হাইস্কুলের সামনে দুষ্কৃতীরা তাঁকে খুব কাছ থেকে গুলি করে।

পুরুলিয়া শহরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রদীপ বন্দ্যোপাধ্যায়। পেশায় তিন বাস মালিক। কংগ্রেস রাজনীতি করতেন। সেখান থেকে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। সম্প্রতি তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। প্রদীপবাবুর পেটের বাঁদিকে গুলি লাগে।
বাইক থেকে তিনি লুটিয়ে পড়েন। রক্তাক্ত অবস্থায় তাঁকে দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রদীপবাবুর মোটরবাইক ও মোবাইলের পাশাপাশি গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। কারা গুলি চালাল, তা জানতে তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুরুলিয়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর ছিলেন প্রদীপ বন্দ্যোপাধ্যায়। ২০১৯ লোকসভা ভোটের আগে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। একুশের বিধানসভার ফলপ্রকাশের পর তিনি যোগ দেন তৃণমূল কংগ্রেস। এরপরই তাঁর উপর হামলা হল। কয়েকদিন আগে পুরুলিয়া শহর তৃণমূলের সভাপতি বিভাসরঞ্জন দাসের উপর হামলা হয়। সে যাত্রায় প্রাণে রক্ষা পান বিভাস।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications