তৃণমূলের জনপ্রতিনিধিকে কঠিন পরিস্থিতিতে পাশে পায়নি মানুষ, জ্বলল বিক্ষোভের আগুন
তৃণমূলের জনপ্রতিনিধিকে কঠিন পরিস্থিতিতে পাশে পায়নি মানুষ, জ্বলল বিক্ষোভের আগুন
বাংলাতেও দিন দিন কঠিন হচ্ছে করোনা পরিস্থিতি। প্রায় ৫০ দিন হতে চলল লকডাউন, তবু নিস্তার নেই করোনার থাবা থেকে। এই অবস্থায় মানুষের ভাঁড়ারেও টান পড়েছে। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কঠিন সময়ে জনপ্রতিনিধিদের মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন। কিন্তু উলটপুরান দেখা গেল হাওড়ার বেলুড়ে।

করোনা পরিস্থিতিতে জনরোষ
হাওড়ার এখন প্রভাবশালী তৃণমূল নেতা তথা জনপ্রতিনিধির বিরুদ্ধে অভিযোগ, বারবার আবেদন করা সত্ত্বেও তিনি মানুষের পাশে দাঁড়াননি। ফলে তাঁর বিরুদ্ধে এই করোনা পরিস্থিতিতেও বিক্ষোভ দানা বাঁধল। লকডাউন ও সামাজিক বিধি-নিষেধ শিকেয় তুলে হাওড়ার বেলুড়ের ভোটবাগান এলাকায় বিক্ষোভ দেখালেন স্থানীয়রা।

কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভ
এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলর রিয়াজ আহমেদকে তাঁদের পাশে দাঁড়াচ্ছেন না। বারবার আবেদন করেও তাঁরা কোনও ত্রাণ পাচ্ছেন না। লকডাউনে চরম সঙ্কটে দজিন কাটছে তাঁদের। এই অভিযোগেই এলাকার মানুষেরা রিয়াজ আহমেদের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান।

পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে
এই ঘটনা শুনেই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। বেলুড় থানার পুলিশ উত্তেজিত জনতাকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই মর্মে পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় ত্রাণ পৌঁছে দেওয়া হবে এলাকায়। এখন কঠিন পরিস্থিতি, বিক্ষোভ দেখাতে গিয়ে হিতে বিপরীত হতে পারে। সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলা উচিত।

কাউন্সিলরের সাফাই
এই মর্মে তৃণমূল কাউন্সিলর রিয়াজ আহমেদ বলেন, তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়ে রিয়াজ আহমেদ বলেন, স্থানীয় কিছু মানুষকে তাঁর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে খেপিয়ে তোলা হয়েছে। এর ভিতরে রয়েছে পরিচ্ছন্ন পরিকল্পনা।












Click it and Unblock the Notifications