অনুব্রতর অস্বস্তি বাড়ালেন তৃণমূল নেতা! একুশের নির্বাচনে প্রার্থী বদলের বার্তা

অনুব্রত মণ্ডলের হাত-পা বাঁধা। ২০২১-এর আগে তিনি সমঝে চলছেন। জেলার নেতাদের পরামর্শ তিনি সহ্য করে নিচ্ছেন চুপচাপ। কিন্তু কিছুই করতে পারছেন না।

অনুব্রত মণ্ডলের হাত-পা বাঁধা। ২০২১-এর আগে তিনি সমঝে চলছেন। জেলার নেতাদের পরামর্শ তিনি সহ্য করে নিচ্ছেন চুপচাপ। কিন্তু কিছুই করতে পারছেন না। অনুব্রত মণ্ডলের চোখে চোখ রেখে কি না প্রার্থী বদলের নিদান দিয়ে গেলেন এক তৃণমূল নেতা। অনুব্রত মণ্ডল প্রায় কিছুই বলতে পারলেন না তাঁকে।

বুথ সভাপতি অনুব্রতর অস্বস্তি বাড়িয়ে দিলেন

বুথ সভাপতি অনুব্রতর অস্বস্তি বাড়িয়ে দিলেন

আগেও এক তৃণমূলের বুথ সভাপতি রাস্তা নিয়ে সরব হয়েছিলেন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। চটজলদি তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ার বার্তা দিয়েছিলেন অনুব্রত। কিন্তু দলের শীর্ষ নেতৃত্বের চাপে অনুব্রত মণ্ডলকে পিছু হটতে হয়। বহাল রাখতে হয় বুথ সভাপতিকে। এবার আর এক বুথ সভাপতি অনুব্রতর অস্বস্তি বাড়িয়ে দিলেন।

ঠিকঠাক প্রার্থী বাছাইয়ে কী নিদান

ঠিকঠাক প্রার্থী বাছাইয়ে কী নিদান

বীরভূমের নলহাটির এক বুথ সভাপতি সোজাসাপ্টা অনুব্রত মণ্ডলের কাছে আর্জি জানান, ঠিকঠাক প্রার্থী বাছাই না হলে ভোটবাক্সে তার প্রভাব পড়বে। বিশেষ করে এই দিকটা দেখা দরকার। অনুব্রত তাঁকে প্রশ্ন করেন, আগামী নির্বাচনে কি জয়ের ব্যবধান বাড়বে? উত্তরে যা বলেন বুথ সভাপতি, তাতে তাজ্জব অনুব্রত মণ্ডল।

বুথ সভাপতির কথার জবাবে রা কাটলেন না অনুব্রত

বুথ সভাপতির কথার জবাবে রা কাটলেন না অনুব্রত

বুথ সভাপতি বলেন, যদি প্রার্থী বদল না করা হয়, তবে আমরা শূন্য হয়ে যাব। আর বদল করলে বিরোধীরা শূন্য হয়ে যাবে। এরপরই তাঁর হাত থেকে মাইক্রোফোন নিয়ে নেন নলহাটির পুরপ্রধান। অনুব্রত মণ্ডল বুথ সভাপতির কথার জবাবে কোনও রা কাটেননি। তিনি উন্নয়নের প্রসঙ্গে চলে যান।

বিধায়কের আক্ষেপ, বিজেপি সভাপতির বার্তা

বিধায়কের আক্ষেপ, বিজেপি সভাপতির বার্তা

নলহাটির বিধায়ক বলেন, যখন বিধায়ক হয়েছিলাম এখানে পাহাড়প্রমাণ সমস্যা ছিল। তার প্রায় বেশিরভাগ সমাধানই করেছি। বসন্ত গ্রামে জলের সমস্যা রয়েছে। ওখানে সাবমার্সিবল বসানো হয়েছে। কিন্তু জলস্তর নিচে থাকায় তা কার্যকর হয়নি। এই বিতর্ক নিয়ে বিজেপি কটাক্ষ করতে শুরু করেছে। বিজেপির জেলা সভাপতি দরজা খুলে দিয়েছেন বিদ্রোহীদের জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+