লকডাউনের মাঝেই হরিপালে ৮২টি পরিবারের হাতে চাল, ডাল তুলে দিল তৃণমূল
লকডাউনে হরিপাল বিধানসভার নালীকুল বাজার সংলগ্ন এলাকায় হত দরিদ্র দিন আনা দিন খাওয়া ৮২টি পরিবারকে চাল আলু ডাল এর মত নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য তুলে দিলেন হরিপালের স্থানীয় তৃণমূল সংগঠনের তরফে হরিপাল ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক সুদেব সাঁবুই।

এদিন প্রত্যেক পরিবারের হাতে ৫ কিলো চাল ও ১ কিলো ডাল তুলে দেন সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে। এই রকম সাহায্য পেয়ে আপ্লুত হতদরিদ্ররা। সেখানে সাধারন ট্রেনের হকার থেকে শুরু করে কাঠের মিস্ত্রি, যিনি জুতো পালিশ করেন এর রকম পরিবার উপস্থিত ছিল। তাদের হাতেই তুলে দেওয়া হয় এই সাহায্য।
সুদেব বাবু জানান, সাম্পূর্ণ নিজের উদ্যোগে তিনি এই সাহায্য করছেন। নিজের খরচে আজও ৮২টি পরিবারকে এইরকম সাহায্য করেন। দরকার পরলে আরো সাহায্য দেওয়া হবে বলে তিনি জানান। এদিন সরকারি নির্দেশিকা অনুযায়ী দুরত্ব মেনে এই শিবির করা হয়।












Click it and Unblock the Notifications