সারদা কাণ্ডে ইডি-র জেরা তৃণমূল নেতা ইমরানকে

সারদা কাণ্ডে ইডি-র জেরা তৃণমূল নেতা ইমরানকে

সারদা কাণ্ডে মঙ্গলবার ইডি-র জেরার মুখোমুখি তৃণমূলের রাজ্যসভার সংসদ আহমেদ হাসান ইমরান। এদিন সকালে ইডি দফতরে আসেন তিনি।

সারদা কাণ্ডে ইডি-র জেরা তৃণমূল নেতা ইমরানকে

ইডি সূত্রে জানা গিয়েছে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রকে ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করে কেন্দ্রীয় সংস্থা। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় স্বপন সাধন বসু (টুটু বসু) ও আহমেদ হাসান ইমরানকে। সেই আবেদনের ভিত্তিতেই এদিন সিজিও কমপ্লেক্সে হাজির হন তিনি। তাকে জিজ্ঞেস করা হবে সারদা কাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তথ্য রেকর্ড করা হবে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।

প্রসঙ্গত, সারদা চিটফান্ড থেকে যে টাকার লেনদেন হয়েছে সেই নথিতে নাম রয়েছে আহমেদ হাসানের। তার পরিপ্রেক্ষিতেই এদিন তাকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার কাছ থেকে ২০২০-২১ অর্থবর্ষের আয়কর নথি সহ বেশ কিছু নথি চাওয়া হয়েছে। সেগুলি নিয়েই আজ ইডি দফতরে আসেন তিনি। এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ইডি।

ইডির আবেদনের ভিত্তিতে গত ১৮ মার্চ হাজির হন প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্র। তাকে ঘণ্টা খানেক জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয় ইডি। একই সঙ্গে গত ১৭ মার্চ হাজির হন মোহনবাগান কর্তা স্বপন সাধন বসু (টুটু বসু)। ভোটের মুখে সারদাকাণ্ডে ইডি-র এই সক্রিয়তা অবশ্য 'তৃণমূলকে বদনাম করার চেষ্টা' হিসেবে দেখছে শাসকদল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+