সিপিএম-এর কর্মসূচিতে বেতনের টাকা দিলেন তৃণমূল কংগ্রেস নেতা, জল্পনা তুঙ্গে
সিপিএম-এর কর্মসূচিতে বেতনের টাকা দিলেন তৃণমূল নেতা, জল্পনা তুঙ্গে
সিপিএম-এর কর্মসূচিতে বেতনের টাকা তৃণমূল কংগ্রেস নেতার। এমনই ঘটনা ঘটেছে জলপাইগুড়িতে। শুক্রবার থেকে ক্রান্তিতে শুরু হয়েছে সিপিএম-এর কৃষকসভার জলপাইগুড়ি শাখার জেলা সম্মেলন। সেই উপলক্ষেই চাঁদা তুলতে বেরিয়ে ছিলেন কৃষকসভার নেতারা। সেখানেই টাকা তুলে দেন তৃণমূলের ক্ষেতমজুর সংগঠনের নেতা দুলাল দেবনাথ।

সিপিএম-এর কর্মসূচিতে তৃণমূলের টাকা
জলপাইগুড়ি জেলার কৃষকসভার সম্মেলন। সেই জন্য চাঁদা তুলতে জেলাপরিষদ অফিসে গিয়েছিলেন সিপিএম-এর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য জিতেন দাস। তারই হাতে নিজের বেতনের টাকা তুলে দেন তৃণমূলের ক্ষেতমজুর সংগঠনের নেতা দুলাল দেবনাথ।

সৌজন্যে মুগ্ধ সিপিএম নেতা
রাজ্য রাজনীতির ক্ষেত্রে দুই মেরুতে রয়েছে তৃণমূল এবং সিপিএম। কিন্তু সেই পরিস্থিতিতে দাঁড়িয়েও, কৃষকসভার কর্মসূচিতে জলপাইগুড়ি জেলাপরিষদের সহসভাধিপতি দুলাল দেবনাথের এই কাজে খুশি সিপিএম নেতা জিতেন দাস।

টাকা ছাড়ও চাল দেবেন তৃণমূল নেতা
তৃণমূল নেতা দুলাল দেবনাথ জানিয়েছেন, জেলা পরিষদ থেকে সাম্মানিক হিসেবে পাওয়া আট হাজার টাকা তিনি তুলে দিয়েছেন কৃষকসভার কর্মসূচিতে। পাশাপাশি অনুষ্ঠানের জন্য দুই কুইন্টার চাল দেবেন বলেও জানিয়েছেন।












Click it and Unblock the Notifications