করোনা মুক্তির দাওয়াই নিয়ে 'মতভেদ'! নতুন পথে প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতা
এক তৃণমূল নেতা করোনা থেকে মুক্তির উপায় বের করে ফেললেন। তাঁর দাবি, যজ্ঞ করলেই করোনা থেকে মুক্তি পাওয়া যাবে।
গোমূত্র হোক কিংবা নেচে করোনা বিদায়, উপায় বের করেছিলেন কোনও কোনও বিজেপি নেতা। কিন্তু দেশে করোনা পরিস্থিতি মহামারীর রূপ নেওয়ার পর সেইসব কথা তুলতে দেখা যায়নি, সেইসব বিজেপি নেতাকে। এবার এক তৃণমূল কংগ্রেস নেতা করোনা থেকে মুক্তির উপায় বের করে ফেললেন। তাঁর দাবি, যজ্ঞ করলেই করোনা থেকে মুক্তি পাওয়া যাবে।

যজ্ঞতেই করোনা মুক্তি, দাবি তৃণমূল নেতার
ষজ্ঞ করলেই করোনা থেকে মুক্তি মিলবে, এমনটাই দাবি কলকাতা শহরের এক তৃণমূল নেতা। নিজের বিশ্বাসের ওপর ভিত্তি করে এলাকার মানুষকে ডেকে ধুমধাম করে করলেন ষজ্ঞ। কলকাতা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ড, উল্টোডাঙা অঞ্চলের তৃণমূল নেতা রবি পাল স্থানীয় এক শীতলা মন্দিরে এদিন করোনা মুক্তির যজ্ঞ করেন। কাঁসর, ঘন্টা বাজিয়ে চলে অনুষ্ঠান।

সামাজিক দূরত্ব রেখেই সামিল স্থানীয়রা
পুরোহিত ডেকে ধুমধাম করে করোনা মুক্তি সম্পন্ন হয়েছে। সেখানে স্থানীয় যাঁরা হাজির ছিলেন, সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক পরে করোনা যজ্ঞে সামিল হয়েছিলেন। পুরোহিতের মুখেও ছিল মাস্ক।

গোমূত্রতেই করোনা মুক্তি, দাবি করেছিলেন কয়েকজন বিজেপি নেতা
গতমাসের মাঝামাঝি সময়ে, যখন, ভারতে করোনা সংক্রমণ ছড়াতে শুরু করেছে, সেই সময় গোমূত্রকেই পথ্য হিসেবে বেছে নিয়েছিলেন এই উল্টোডাঙা এলাকার কাছাকাছি থাকা বিজেপি নেতারা। জোড়াসাঁকোয় গোপুজো করে গোমূত্র পান করেছিলেন বেশ কয়েকজন বিজেপি নেতা। যদিও সেই সময় বিষয়টিকে কুসংস্কার বলেই বিরোধিতা করেছিলেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications