মামলা তুলতে হবে, না হলে মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গুলি! তৃণমূল নেতার হুমকিতে কী বলছেন বিধায়ক লাভলি মৈত্র
মামলা তুলতে হবে, না হলে মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গুলি! তৃণমূল নেতার হুমকিতে কী বলছেন বিধায়ক লাভলি মৈত্র
দলের নেতার বিরুদ্ধে করা মামলা না তুলে নিলে মহিলাকে (woman) গুলি করে মারার হুমকি (threat) সোনারপুরের (sonarpur) তৃণমূল (trinamool congress) নেতা পার্থ মণ্ডলের। মামলা প্রত্যাহারে তিন দিন সময় দিয়েছেন ওই তৃণমূল নেতা। অন্যদিকে ওই মহিলার পাশে দাঁড়িয়েছেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। এব্যাপারে কোনও মন্তব্য করতে রাজি হননি তৃণমূল নেতা পার্থ মণ্ডল।

পৈত্রিক জমিতে বেআইনি নির্মাণের অভিযোগ
ছেলে ও মেয়ে ভিন রাজ্যে কর্মরত হওয়ায় সোনারপুরের বাড়িতে একাই থাকেন মনিকা মজুমদার। পৈত্রিক সূত্রে পাওয়া একটি জমিতে শাসকদল ঘনিষ্ঠ এক প্রোমোটর বেআইনি নির্মাণ শুরু করেছেন বলে অভিযোগ করে আদালতে মামলা করেন ওই মহিলা। আদালতের নির্দেশে জমিতে নির্মানের ওপরে স্থগিতাদেশ থাকলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ। যা নিয়ে ওই মহিলা প্রতিবাদ জানালে, ওই প্রোমোটরের ঘনিষ্ঠ সোনারপুর টাউন জয়হিন্দ বাহিনীর সভাপতি পার্থ মণ্ডল ২৪ এপ্রিল মনিকা মজুমদারের বাড়িতে এসে মামলা তোলার জন্য তিনদিন সময় দেন বলে অভিযোগ। আর না করলে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গুলি করে মারারও হুমকি। ছেলে, মেয়ে ছাড়াও জামাইকেও দেখে নেওয়া হবে বলেও, হুমকি দেওয়ার অভিযোগ ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। যা নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই মহিলা। প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন ওই মহিলা।

মন্তব্যে অস্বীকার তৃণমূল নেতা
বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছেন ওই তৃণমূল নেতা। এই মূহূর্তে তিনি বাইরে, তাই কোনও প্রশ্নের উত্তর দেবেন না বলে জানিয়েছেন তৃণমূল নেতা পার্থ মণ্ডল।

মহিলার পাশে তৃণমূল বিধায়ক
তবে অভিযোগ পাওয়ার পরে মহিলার পাশে দাঁড়িয়েছেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। অভিযোগকারী মহিলার সঙ্গে তিনি কথা বলে জানিয়েছেন, আইন আইনের পথে চলবে। বিধায়কের পরামর্শে মনিকা মজুমদার সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত তৃণমূল নেতা পার্থ মণ্ডলের বিরুদ্ধে এফআইআরও করেন তিনি। এব্যাপারে সোনারপুর দক্ষিণের বিধায়ক জানিয়েছেন, জানিয়েছেন কাউকেই রেয়াত করা হবে না। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করবে বলে জানিয়েছেন তিনি। ওই মহিলা যাতে সুরক্ষিত থাকেন, তার জন্য সোনারপুরের আইসির সঙ্গেও কথা বলেছেন বিধায়ক।

ছবিতে দুই বিধায়কের সঙ্গে অভিযুক্ত নেতা
বিধায়ক ওই মহিলাকে আশ্বস্ত করেছেন। যদিও অভিযুক্ত নেতার সঙ্গে একই ফ্রেমে দেখা গিয়েছেন সোনারপুর দক্ষিণের বিধায়ককেই। এছাড়াও ক্যানিং পূর্বের শওকত মোল্লাকেও অভিযুক্ত নেতার সঙ্গে দেখা গিয়েছে। যা নিয়ে তৃণমূলের একাংশ বলছেন, কোনও ছবিতে দু-একজনকে পাশে দেখা যেতেই পারে। তবে ছবিতে পাশে থাকলেও যে কোনও নেতা ওই নেতার ঘনিষ্ট হবেন, তা বলা যায় না।












Click it and Unblock the Notifications