গড়বেতায় লাঠি হাতে প্রভাবশালী তৃণমূল নেতা! রাস্তায় ফেলে মার একাধিক মহিলাকে
গড়বেতায় লাঠি হাতে প্রভাবশালী তৃণমূল নেতা! রাস্তায় ফেলে মার একাধিক মহিলাকে
লাঠি হাতে গড়বেতার রাস্তায় তৃণমূল নেতা। একাধিক মহিলাকে ব্যাপক মারধর করতে দেখা যায় তাঁকে। জানা গিয়েছে জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে গণ্ডগোলের জেরেই বিবাদ। আর তা থেকেই এই মারধর। যদিও গড়বেতার পুলিশ এব্যাপারে কোনও মন্তব্য করেনি।

লাঠি হাতে তৃণমূল নেতা
শিবরাম পণ্ডিত। গড়বেতার ধাদকা অঞ্চলের প্রভাবশালী নেতা বলেই পরিচিত তিনি। এদিন সকালে তাঁকে রাস্তায় দেখা গিয়েছে লাঠি হাতে। একাধিক মহিলাকে রাস্তায় ফেলে মারতে দেখা যায় এই তৃণমূল নেতাকে।

২ পরিবারের মধ্যে জমি নিয়ে বিবাদ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিবাদের জেরে গণ্ডগোল। যা এদিন রক্তারক্তির পর্যায়ে পৌঁছে যায়। অভিযোগ, তৃণমূল নেতা আদালতের নির্দেশ অমান্য করে নির্মাণে সামিল হয়েছিলেন। প্রতিবেশী তাঁকে বাধা দেন।

পাল্টা হামলায় মাথা ফাটে তৃণমূল নেতা
তবে শুধু মার দিয়ে সরে আসতে পারেননি তৃণমূল নেতা শিবরাম পণ্ডিত। প্রতিবেশীর মারে তাঁর এবং তাঁর স্ত্রীরও মাথা ফেটে যায়।

পুলিশে কোনও অভিযোগ দায়ের করেনি কোনও পরিবার
স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় কোনও পরিবারই গড়বেতা থানায় কোনও অভিযোগ দায়ের করেনি। তবে থানায় বসে দুপক্ষই মীমাংসা করে নেয় বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications