কে খেয়েছে কাটমানি! দ্বন্দ্বে শুভেন্দু অধিকারীর কাছে পদত্যাগপত্র প্রভাবশালী তৃণমূল নেতার
হিসাব বর্হিভূত সম্পত্তি অভিযোগে, এবার পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে পদ ছাড়তে চেয়ে শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন পূর্ব মেদিনীপুর জেলার এক তৃণমূল কংগ্রেসের নেতা।
হিসাব বর্হিভূত সম্পত্তি অভিযোগে, এবার পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে পদ ছাড়তে চেয়ে শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন পূর্ব মেদিনীপুর জেলার এক তৃণমূল কংগ্রেস নেতা। এই চিঠি দিয়েছেন শহীদ মাতঙ্গিনী ব্লকের খাদ্য কর্মাধ্যক্ষ জয়দেব বর্মন। পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের সভাপতি দিবাকর জানা ও প্রাক্তন সভাপতি তথা দিবাকর জানার স্ত্রী বর্তমান জেলা পরিষদের সদস্য তনুশ্রী জানার কোটি কোটি টাকার সম্পত্তি কী ভাবে হল, দলীয় ভাবে তা তদন্ত করা হোক বলে দাবি করেছেন তিনি।

জয়দেব বর্মনের অভিযোগ দিবাকর জানা ও তার স্ত্রী তনুশ্রী জানা দল ও পদের বলে কাটমানি খেয়ে টাকা করেছে। তমলুক মেছেদা রাজ্য সড়কের ধারে বিশাল বড় গেস্ট হাউস বানিয়েছে। কয়েক বছরের মধ্যে এই ভাবে সম্পত্তি হওয়ায় সাধারণ মানুষের কাছে গ্রহণ যোগ্যতা কমে গেছে। পাশাপাশি ভোট বাক্সেও তার প্রভাব পড়েছে। এক সাধারণ নেতার
এই ভাবে প্রতিপত্তি মেনে নিতে পারেনি মানুষ। জয়দেব বর্মন জানান, নৈতিক ভাবে এই কাজে সমর্থন না থাকায় দলের সব দায়িত্ব ও কর্মাধ্যক্ষ পদ থেকে পদত্যাগের জন্য
জেলা সভাপতি শিশির অধিকারী ও মন্ত্রী শুভেন্দু অধিকারীকে লিখিত ভাবে জানিয়েছেন তিনি। এলাকার প্রতাপশালী নেতা হিসেবে পরিচিত দিবাকর জানা। যদিও তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে এবং মিথ্যা অভিযোগ এনে তাকে অপদস্থ করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন দিবাকর জানা। তাঁর দাবি জয়দেব বর্মন নিজেই কাটমানি নিয়েছেন। দলীয় বৈঠকে ওই টাকা ফেরত দেওয়ার জন্য তাকে বলা হয়। এই ঘটনার পর তিনি জয়দেব বর্মনের বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications