ভদ্রেশ্বরের পর বহরমপুর, এবার গুলিতে জখম তৃণমূল নেতা, ভর্তি এসএসকেএম-এ

ভদ্রেশ্বরের পর এবার বহরমপুর। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হামলা তৃণমূল নেতার ওপর। আশঙ্কাজনক অবস্থায় ওই নেতাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভদ্রেশ্বরের পর এবার বহরমপুর। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হামলা তৃণমূল নেতার ওপর। আশঙ্কাজনক অবস্থায় ওই নেতাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভদ্রেশ্বরের পর বহরমপুর, এবার গুলিতে জখম তৃণমূল নেতা, ভর্তি এসএসকেএম-এ

রাতে প্রান্তপুরের বাড়িতে ঢোকার পর ফের ফোন করে তাঁকে বহরমপুরের কলাবাগান এলাকায় যেতে বলা হয়। পরিচিতের ফোন পেয়েই বাড়ির বাইরে যান ব্লকের নেতা মুরসেলিম শেখ। এরপর তাঁকে সামনে পেয়েই গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেইি লুটিয়ে পড়েন তিনি। গুলি লাগে মুরসেলিমের মাথায়। খবর পেয়েই এলাকায় ছুটে যান নেতার আত্মীয় ও বন্ধুরা। প্রথমে ওই নেতা নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। কিন্তু অবস্থা খারাপ হওয়ায় রাতেই নিয়ে যাওয়া হয় এসএসকেএম-এ।

ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করেছেন জেলা তৃণমূল নেতৃত্ব। তাদের অভিযোগ এলাকায় খুনের রাজনীতি চালাচ্ছে কংগ্রেস। যদিও কংগ্রেসের তরফে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করে বলা হয়েছে, লেনদেন সংক্রান্ত বিষয়ের জেরেই এই হামলা। পুলিশের প্রাথমিক অনুমান পুরনো বিবাদের জেরেই ঘটনাটি ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+