সরকারের দেওয়া নিরাপত্তা ত্যাগ প্রভাবশালী তৃণমূল নেতার! ঘাসফুল শিবিরে শোরগোল

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রতিদিনই দলবদল চলছে। প্রতিদিনই চলছে দাবি আর পাল্টা দাবির দলবদল। সেই পরিস্থিতিতে রাজ্য সরকারের দেওয়ার নিরাপত্তা পুরোপুরি ফিরিয়ে দিলেন আলিপুরদুয়ারের প্রভাব

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রতিদিনই দলবদল চলছে। প্রতিদিনই চলছে দাবি আর পাল্টা দাবির দলবদল। সেই পরিস্থিতিতে রাজ্য সরকারের দেওয়ার নিরাপত্তা পুরোপুরি ফিরিয়ে দিলেন আলিপুরদুয়ারের প্রভাবশালী তৃণমূল নেতা মোহন শর্মা। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে, জেলা তৃণমূলের অন্দরমহলে।

আলিপুরদুয়ারের জেলা পরিষদের মেন্টর মোহন শর্মা

আলিপুরদুয়ারের জেলা পরিষদের মেন্টর মোহন শর্মা

প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন, আলিপুরদুয়ারের জেলাপরিষদের মেন্টর পদে রয়েছেন তৃণমূল নেতা মোহন শর্মা।

বিভিন্ন সংগঠনেও রয়েছেন তিনি

বিভিন্ন সংগঠনেও রয়েছেন তিনি

এছাড়াও তিনি বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। একদিকে তিনি যেমন জয়গাঁ উন্নয়ন পরিষদের সহ সভাপতি, ঠিক অন্যদিকে আলিপুরদুয়ার জেলা আইসিডিএস কমিটির চেয়ারম্যান। এছাড়াও তিনি ডুয়ার্স কালচারাল ডেভেলমমেন্ট কমিটির চেয়ারম্যানও তিনি। পাশাপাশি তিনি তৃণমূলের চা শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি।

পঞ্চায়েত নির্বাচনের পর থেকে নিরাপত্তায় গুরুত্ব

পঞ্চায়েত নির্বাচনের পর থেকে নিরাপত্তায় গুরুত্ব

জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনের পর থেকে তাঁর নিরাপত্তার গুরুত্ব বাড়ানো হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে হোমগার্ড, এসকর্ট, ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা হয়েছিল

নিরাপত্তা রক্ষী ছেড়েছেন মোহন শর্মা

নিরাপত্তা রক্ষী ছেড়েছেন মোহন শর্মা

তবে নিরাপত্তা রক্ষী ছেড়ে দেওয়ার কথা নিজেই জানিয়েছেন মোহন শর্মা। তিনি বলেছেন, ১৫ দিন আগেই সব ধরনের নিরাপত্তারক্ষী ছেড়েছেন তিনি। তবে এর পিছনে কারণ কী, তা দলকেই তিনি জানাবেন বলেও জানিয়েছেন বর্ষীয়ান এই নেতা।

তবে এব্যাপারে তৃণমূলের একাংশের মত হল, দলেই নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে মোহন শর্মা এবং তাঁর অনুগামীদের। সেই ক্ষোভ থেকেই এই সিদ্ধান্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+