মুখ্যমন্ত্রীর উপরে অভিমানে দল ছাড়লেন এই প্রাক্তন তৃণমূল মন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে অভিমান করে দল ছাড়লেন তৃণমূল সরকারের আমলে মন্ত্রিত্বের দায়িত্ব সামলানো ইসলামপুরের বিধায়ক আবদুল করিম চৌধুরী। এদিনই দল ছাড়ার ঘোষণা করেছেন তিনি।

ইসলামপুর, ১৪ ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে অভিমান করে দল ছাড়লেন তৃণমূল সরকারের আমলে মন্ত্রিত্বের দায়িত্ব সামলানো ইসলামপুরের বিধায়ক আবদুল করিম চৌধুরী। এদিনই দল ছাড়ার ঘোষণা করেছেন তিনি।

অভিমানী করিম বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সম্মান দিয়ে দলে ডেকে এনেছিলেন। এখন অসম্মান করলেন। তাই আর দলে থাকতে চাই না। এদিন সাংবাদিক সম্মেলন করে নিজের অভিমানের কথা জানান তিনি।

মুখ্যমন্ত্রীর উপরে অভিমানে দল ছাড়লেন এই প্রাক্তন তৃণমূল মন্ত্রী

করিম চৌধুরী জানিয়েছেন, ইসলামপুরের মানুষের সেবা তাঁর পরিবার বহুদিন ধরে করে আসছেন। সরকারে যখন ছিলেন না তখনও এখানকার মানুষের পাশে তিনি ছিলেন, ভবিষ্যতেও থাকবেন।

তাহলে কি তিনি অন্য কোনও দলে নাম লেখাতে চলেছেন? করিম চৌধুরী অবশ্য তা নিয়ে এদিনই মুখ খোলেননি। শুধু বলেছেন, গোটা জেলা জুড়েই তাঁর সমর্থক রয়েছে। তাদের সঙ্গে কথা বলেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তবে তৃণমূল যে তিনি আর করবেন না সেটা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন।

প্রসঙ্গত, গত সপ্তাহে ছাত্রভোট উপলক্ষে অগ্নিগর্ভ হয়ে ওঠে উত্তর দিনাজপুরের ইসলামপুর কলেজ। তার জেরে করিম চৌধুরীকে কলেজ পরিচালন সমিতির সভাপতি ও উত্তরবঙ্গ উন্নয়ন পর্যদের চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+