কন্যাশ্রীর সুপারিশের জন্য চাই 'কাটমানি', তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে অভিযোগে চাঞ্চল্য
সভা সমাবেশে মুখ্যমন্ত্রী তাঁর যে প্রকল্পের জন্য সব থেকে বেশি গলা ফাটান তা হল কন্যাশ্রী প্রকল্প। এবার সেই প্রকল্পের জন্য কাটমানি চাওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে।
সভা সমাবেশে মুখ্যমন্ত্রী তাঁর যে প্রকল্পের জন্য সব থেকে বেশি গলা ফাটান তা হল কন্যাশ্রী প্রকল্প। এবার সেই প্রকল্পের জন্য কাটমানি চাওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের রসখালির এক ছাত্রীর অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সদস্য সার্টিফিকেটের জন্য সুপারিশ পত্র লিখে দিতে কাটমানির দাবি করেছেন। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন ওই পঞ্চায়েত সদস্য।

তৃণমূল নেতার বিরুদ্ধে ছাত্রীর অভিযোগ
বিষ্ণুপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির রসখালির দমদমা গ্রামের বাসিন্দা বাংলা অনার্সের ছাত্রী পল্লবী নস্করের অভিযোগ, তিনি গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে গিয়ে অবিবাহিতের সার্টিফিকেট চেয়েছিলেন। সেই সময় তাঁকে পঞ্চায়েত সদস্যের কাছ থেকে সুপারিশ পত্র আনতে বলা হয়। ছাত্রীর অভিযোগ পঞ্চায়েত সদস্য দীপঙ্কর নস্কর ওই ছাত্রীর কাছে তাঁর বাবা-মা-র জব কার্ডের টাকার কমিশন দাবি করেন। এমন কী পঞ্চায়েত প্রধান তপতী বাছারকে জানালে তিনিও টাকা দিতে বলেন বলে অভিযোগ। বিষয়টি নিয়ে ছাত্রী বিডিও-র কাছে অভিযোগ জানান।

অভিযোগ অস্বীকার পঞ্চায়েত সদস্যের
যদিও ছাত্রীর অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পঞ্চায়েত সদস্য। বরং অভিযোগকারী ছাত্রী ও তাঁর দিদির বিরুদ্ধেই খারাপ ব্যবহারের অভিযোগ তুলেছেন তিনি। তাঁর আরও অভিযোগ, তাঁর কাছ থেকে অভিযোগকারী ছাত্রীর বাবা-মা যে টাকা ধার নিয়েছিলেন, সেই টাকা এখনও শোধ দেননি। সেই টাকাই শোধ দিতে বলেছিলেন তিনি। সেখানে কোনও কাটমানির প্রশ্নই নেই বলেও দাবি করেছেন তিনি।

এলাকায় প্রচার বিজেপির
স্থানীয় বিজেপি নেতৃত্ব বিষয়টি নিয়ে প্রচারে নেমে পড়েছে। এলাকায় তৃণমূলের বিরুদ্ধে চলছে জোরদার প্রচার। সূত্রের খবর অনুযায়ী, ঘটনার তদন্ত শুরু করেছে জেলাপ্রশাসন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications