অভিষেককেই কি মমতার পরবর্তী হিসেবে ভাবছে তৃণমূল?‌ ফিরহাদ হাকিমের মন্তব্য ঘিরে বাড়ছে নতুন জল্পনা

অভিষেকেই কি মমতার পরবর্তী হিসেবে ভাবছে তৃণমূল?‌ ফিরহাদ হাকিমের মন্তব্য ঘিরে বাড়ছে নতুন জল্পনা

অভিষেক সামনে থাকলে ক্ষতি কী। রাজনীতিতে নতুন প্রজন্মের এগিয়ে আসা তো জরুরি। ফিরহাদ হাকিমের মন্তব্য ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে। তাহলে কী মমতার পরে অভিষেকই আসছে তৃণমূলের শীর্ষে। বিজেপির অভিযোগ কী সত্যি হতে চলেছে। ফিরহা হাকিমের মন্তব্যের পর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রসঙ্গত উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায় পরিবার তান্ত্রিক রাজনীতি করছে বলে অভিযোগ করেছে বিজেপি। তাঁদের অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরবর্তী মুখ্যমন্ত্রী করার ছক কষছে বিজেপি এমনই অভিযোগ করা হয়েছে।

পরিবার তন্ত্র চালানোর অভিযোগ বিজেপি

পরিবার তন্ত্র চালানোর অভিযোগ বিজেপি

পরিবারতন্ত্র চালাচ্ছেন মমতা। গোটা দলটাই একটা কোম্পানিতে পরিণত হয়েছে। ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দলের রাশ তুলে দিতে চাইছেন িতনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার পরিকল্পনায় রয়েছেন মমতা। এই নিয়ে একের পর এক আক্রমণে বিঁধেছেন বিজেপি নেতারা। পরিবার তন্ত্রের কারণেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন একাধিক নেতা এমনই দাবি করা হয়েছে।

ফিরহাদ হাকিমের মন্তব্য

ফিরহাদ হাকিমের মন্তব্য

ফিরহাদ হাকিমের মন্তব্য ঘিরে জল্পনা শুরু হয়েছে। মমতা ঘনিষ্ঠ নেতা রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম দাবি করেছেন অভিষেক যদি দলের সামনের দিকে থাকে তাতে ক্ষতি কি। কারণ রাজনীতিতে যুব নেতাদের প্রয়োজন রয়েছে। তিনি দাবি করেছেন অভিষেক সামনে থাকলে যুব কর্মী সমর্থকরা এগিয়ে আসবে। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর অভিযোগ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কারণেই তিনি তৃণমূল কংগ্রেস ছেড়েছিলেন।

প্রচারের মুখ মমতা-অভিষেক

প্রচারের মুখ মমতা-অভিষেক

একুশের ভোটে প্রচারের মুখ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের অন্যান্য রাজনৈতিক নেতাদের কমই দেখা যাচ্ছে প্রচারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই একাধিক জায়গায় সভাকরতে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই অভিষেককে সামনে রেখে এগিেয় চলেছেশাসক দল। এমনকী। এখন দলের একাধিক সিদ্ধান্তও অভিষেক বন্দ্যোপাধ্যায় নিচ্ছেন বলে অভিযোগ করেছেন দলবদলী নেতারা। দলে বিদ্রোহ দমনেও অভিষেকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

অভিষেক কী পরবর্তী মুখ্যমন্ত্রী

অভিষেক কী পরবর্তী মুখ্যমন্ত্রী

বাংলায় পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেকারণেই তাঁকে সামনে রেখেই এগিয়ে চলেছে। অমিত শাহ অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দলের আর কোনও নেতাদের গুরুত্ব দিচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ করেই এগোচ্ছে তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+