ফের রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু শাসক দলের নেতার, প্রয়াত পানিহাটি পুরসভার প্রশাসক স্বপন ঘোষ
ফের রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু শাসক দলের নেতার, প্রয়াত পানিহাটি পুরসভার প্রশাসক স্বপন ঘোষ
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন পানিহাটি পুরসভার প্রশাসক স্বপন ঘোষ। বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বৃহস্পতিবার ভোর ৩টে ৫৫ মিনিটে মারা যান তিনি। করোনা আক্রান্ত হওয়ার পাশাপাশি কিডনির সমস্যাও ছিল তাঁর।

করোনা সংক্রমণে একের পর এক রাজনৈতিক নেতার মৃত্যু হচ্ছে রাজ্যে। সিপিএম নেতা শ্যামল চক্রবর্তীর মৃত্যুর পর মারা গেলেন পানিহাটি পুরসভার প্রশাসক স্বপন ঘোষ। ২০১৯ সালে পানিহাটি পুরসভার মেয়াদ শেষ হওয়ার পর থেকে তিনি প্রশাসক পদে নিযুক্ত ছিলেন। তৃণমূল কংগ্রেস নেতা নির্মল ঘোষের ভাই স্বপন ঘোষ।
করোনা ভাইরাসের সংক্রমণে একের পর এক রাজনৈতিক নেতার মৃত্যু উদ্বেগ বাড়িয়েছে রাজ্যে। একের পর এক শাসক দলের নেতাও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দমকল মন্ত্রী থেকে শুরু করে বামফ্রন্টের তিন নেতা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত কয়েকদিনে রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে। ৮০ হাজার ছাড়িয়েছে রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ।












Click it and Unblock the Notifications