দলীয় বৈঠক সেরে ফেরার পথে বোমাবাজিতে মৃত্যু তৃণমূল নেতার
দলের বৈঠক সেরে ফেরার পথে বোমাবাজিতে মৃত্যু হয়েছে এক তৃণমূল কংগ্রেসের কর্মীর।
দলের বৈঠক সেরে ফেরার পথে বোমাবাজিতে মৃত্যু হয়েছে এক তৃণমূল কংগ্রেসের কর্মীর। সোমবার নদিয়া জেলার চাপড়া এলাকার ব্রহ্মনগর গ্রামে এই বোমা বাজি হয়েছে । তাতে মৃত্যু হয়েছে রফিক সেখ নামে এক তৃণমূল কংগ্রেসের কর্মীর।

আহত হয়েছেন আরও এক তৃণমূল কংগ্রেসের কর্মী। এই বোমা বাজির অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বিজেপির লোকজন অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূল কংগ্রেসের নেতারা বলছেন যে এদিন এলাকার এক তৃণমূল কংগ্রেসের নেতা তথা পঞ্চায়েত সদস্যর সাথে বৈঠক করেন কয়েক জন তৃণমূল কংগ্রেসের কর্মী। ফেরার সময় তাদের ওপর হামলা চালায় বিজেপি। মারধর করা হয় ও বোমা বাজি করে। তাতেই রফিক সেখ মারা গেছে।
আরও এক তৃণমূল কংগ্রেসের কর্মী আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications