ইডি-সিবিআইয়ের জন্যই মৃত্যু হয়েছে তাপস পালের, বিস্ফোরক দাবি TMC যুব নেতা দেবাংশুর
পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে বাধা। ইডি সিবিআই বারাবার বাধা দিচ্ছে তাই নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেছেন তৃণমূল যুবনেতা দেবাংশু
ইডি-সিবিআইয়ের অত্যাচারেই মারা গিয়েছেন তাপস পাল। গতকাল বিস্ফোরক দাবি করেছেন তৃণমূল কংগ্রেস যুবনেতা দেবাংশু। প্রসঙ্গত উল্লেখ্য সারদা এবং রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল তৎকলীন তৃণমূল কংগ্রেস সাংসদ তাপস পালকে। কিছুতেই তাঁকে জামিন দেওয়া হয়নি। জামিন পাওয়ার পর বেশিদিন বাঁচেননি তাপস পাল। অসুস্থতার কারণে মারা গিয়েছিলেন তিনি।

গতকাল নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেয়নি আদালত। ইডির বিরোধিতার জেরেই জামিন পাননি তিনি। একািধকবার তিনি আদালতে আর্জি জানিয়েছেন জামিনের। দুর্নীতিতে জড়িত রয়েছেন তিনি। এমনই দাবি করেছেন ইডির আধিকারীকরা। পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতা করে ইডির আইনজীবী আদালতে মন্তব্য করেন যে বিদ্যাসাগর বাঙালিকে ১০০ বছর এগিয়ে দিয়েছিল। সেই বাংলাকে ১০০ বছর পিছিয়ে দিয়েছেন।
তারপরেই বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস যুব নেতা দেবাংশু। তিনি দাবি করেছেন, বারবার অসুস্থতার কথা বলেও জামিন দিচ্ছে না। জামিনের বিরোধিতা করছে ইডি। এদিকে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও প্রমাণও তারা দিতে পারছে না। তারপরেও জামিন দেওয়া হচ্ছে না। দেবাংশু অভিযোগ করেছিলেন এবাবেই প্রভাবশালী তত্ত্ব দিয়ে তাপস পালকে আটকে রাখা হয়েছিল। আটকে রাখা হয়েছিল সুলতান আহমেদকেও। তারপরেই মারা যান তাঁরা। ইডি-সিবিআইয়ের অত্যাচারেই তাঁরা মারা গিয়েছেন বলে অভিযোগ করেছেন দেবাংশু।
প্রসঙ্গত উল্লেখ্য গতকাল ইডির পক্ষ থেকে আদালতে দাবি করা হয়েছে বেলঘড়িয়ার ফ্ল্যাটে এবং দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে যে ৫০ কোটি টাকা অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে তা সবটাই পার্থ চট্টোপাধ্যায়ের। এবং পার্থ চট্টোপাধ্যায়েরই সেই সোনার গয়নার মালিক। চার্জশিটে তাঁর ফোনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করার কথা উল্লেখ করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায় বাংলার শিক্ষাব্যবস্থাকে ১০০ বছর পিছিয়ে নিয়ে গিয়েছে বলে অভিযোগ করেছেন ইডির আইনজীবী।












Click it and Unblock the Notifications