'বিজেপি পাগল হয়ে গেছে'! অমিত শাহের সভাকে কটাক্ষ তৃণমূলের

মালদহে বিজেপি সভাপতির সভার পরই ফেসবুকে লাইভ করেন তৃণমূল নেতা তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন।

অবশেষে বাংলায় সভা করতে পারল বিজেপি। এদিন দলের সভাপতি অমিত শাহ মালদহে সভা করেন। এখান থেকেই রাজ্যে লোকসভা ভোটের প্রচার বিজেপি শুরু করল। এদিন বাংলার শিল্প থেকে কৃষি, কেন্দ্রীয় বরাদ্দ থেকে বাংলার উন্নয়ন, আইনশৃঙ্খলা - একাধিক প্রশ্নে তৃণমূল কংগ্রেস সরকারকে কড়া আক্রমণ শানান অমিত শাহ। পাশাপাশি বাংলায় বিজেপি যে বড় জয় আগামী লোকসভা নির্বাচনে পেতে চলেছে তাও আগাম দাবি করেছেন তিনি।

বিজেপি পাগল হয়ে গেছে! অমিত শাহের সভাকে কটাক্ষ তৃণমূলের

আগামী ভোটে ক্ষমতায় এলে বা বাংলা দখল করতে পারলে এরাজ্যে সুশাসন ফিরিয়ে আনবেন বলে শাহ দাবি করেছেন। এছাড়া সপ্তম পে কমিশন বলবৎ করা ও বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ও খ্রিস্টানদের এদেশের নাগরিকত্ব দেওয়ার ঘোষণাও করেছেন তিনি।

মালদহে বিজেপি সভাপতির সভার পরই ফেসবুকে লাইভ করেন তৃণমূল নেতা তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন। তিনি রীতিমতো তুলোধোনা করেন গেরুয়া বাহিনীকে। ডেরেক বলেন, 'বিজেপি সভাপতি অমিত শাহের বক্তব্য শুনলাম। বোঝা যাচ্ছে, বিজেপি ভয় পেয়েছে। খুব আতঙ্কে রয়েছে। কারণ তাঁরা জানে সময় শেষ হয়ে এসেছে। রাজনৈতিকভাবে পিছিয়ে পড়ছে।'

এখানেই না থেমে ডেরেক অভিযোগ, ওঁদের বক্তৃতা খুব নিম্ন রুচির। এবং প্রতিবার ভুল তথ্যে ভরা থাকে। বিজেপি বাংলার সংষ্কৃতি বোঝে না। ভারতীয় সংষ্কৃতিও বোঝে না। কেউ কেউ বলছে ওঁরা পাগল।

প্রসঙ্গত, গত শনিবার ব্রিগেড সমাবেশে বিভিন্ন রাজ্যের নেতাদের হাজির করিয়ে বিজেপি বিরোধী মহাজোট গড়ার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে বিজেপিকে সরানোয় তিনি বড় ভূমিকা নেবেন বলে মনে করা হচ্ছে। সেই মমতাকেই এদিন একেরপর এক বাক্যবাণে আক্রমণ করেছেন অমিত শাহ। তারই পাল্টা দিলেন ডেরেক ও'ব্রায়েন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+