ত্রিপুরায় ভোররাতে গ্রেফতার দেবাংশু , সুদীপরা, গোটা রাত অবস্থান বিক্ষোভের পর ধৃত ১১ তৃণমূল নেতানেত্রী
মহামারী আইনে এদিন ভোররাতে গ্রেফতার হন দেবাংশু, সুদীপ রাহা, জয়া দত্ত সহ ১১ জন তৃণমূল যুব নেতা নেত্রী। গতকাল থেকেই ত্রিপুরার বুকে তৃণমূল নেতাদের ঘিরে একের পর এক অশান্তির ছবি উঠে আসে। দিনের শেষে জানা গিয়েছে মহামারী আইনের আওতায় সেখানে এই নেতারা গ্রেফতার হন। এরপরই কার্যত ধরনায় বসেন তৃণমূলের নেতানেত্রীরা।

গ্রেফতার দেবাংশু সহ অনেকেই
বিজেপি কর্মীরা ত্রিপুরার বুকে তাঁদের ওপর হামলা করেছেন। এমন অভিযোগে যুব তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত সহ একাধিক নেতারা ত্রিপুরার খোয়াই থানার সামনে অবস্থান বিক্ষোভে নামেন। ঘটনার জেরে রীতিমতো তোলপাড় শুরু হয়ে যায়। এরপরই ১১ জন তৃণমূল নেতানেত্রীর বিরুদ্ধে মহামারী আই লঙ্ঘনের অভিযোগ দায়ের হয়। অভিযোগের জেরে গ্রেফতার হন এই নেতা নেত্রীরা।

পেশ করা হবে আদালতে
এদিকে, জানা গিয়েছে, এদিন বেলা ১১ টা নাগাদ দেবাংশু সহ ধৃতদের ত্রিপুরা আদালতে পেশ করা হবে। উল্লেখ্য, দলীয় এক কর্মসূচিতে ত্রিপুরায় যোগ দিতে গিয়ে প্রথমেই হেনস্থার শিকার হন বলে অভিযোগ করেন দেবাংশু সহ অনেকেই। শনিবার শুধু দেবাংশু নন, জয়া দত্ত, সুদীপ রাহারাও আক্রান্ত হন । এরপরই ক্ষোভে ধরনা চলে তাঁদের। এরপরই ভোররাতে গ্রেফতার করা হয় ১১ জন তৃণমূল নেতাদের।

ত্রিপুরায় রাজ্যের হেভিওয়েটরা
এদিকে, গতকাল ত্রিপুরায় দেবাংশুদের ওপর রড, বাঁশ লাঠি নিয়ে আক্রমণের ছবি বিভিন্ন মিডিয়ায় ফুটে ওঠে। এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় রওনা হচ্ছেন বলে গতরাতেই জানা যায়। এদিকে, এদিন সকালেই আগরতলায় পৌঁছে যান দোলা সেন, কুণাল ঘোষ , ব্রাত্য বসুরা। একটু পরই অভিষেকের সেখানে পৌঁছানর কথা। এদিকে কুণাল , ব্রাত্যরা এদিন সকালেই আগরতলায় পৌঁছেছেন। বেলা ১১ টা নাগাদ যখন অভিষেকদের পৌঁছনার কথা আগরতলায় তখনই আদালতে পেশ করার কথা দেবাংশুদের।

ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল
এর আগে শনিবার দিনভর বিজেপি শাসিত ত্রিপুরায় তৃণমূলের কর্মসূচিতে বারবার বাধা দেয় পুলিশ। এছাড়াও তৃণমূলের অভিযোগ বিপ্লব দেব শাসিত সরকারের রাজ্যে বারবার বিরোধী দলের হামলার মুখে পড়তে হয় তৃণমূলের সদস্যদের। এরই মাঝে ত্রিপুরায় দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে আক্রান্ত হন দেবাংশুরা। জানা যায়, যাওয়ার পথে তাঁদের গাড়ি লক্ষ্য করে হামলা হয় বলে অভিযোগ। কোনও রকমে প্রাণে রক্ষা পান তৃণমূলের তিন নেতা। এদিকে ইটের আঘাতে মাথা ফেটেছে সুদীপ রাহার। অভিযোগ গাল কেটে গিয়েছে জয়া দত্তের। এরপর দোষীদের শাস্তির দাবিতে চলে তৃণমূলের অবস্থান বিক্ষোভ। তারপরই গোটা রাত অবস্থান বিক্ষোভের পর ভোররাতে ত্রিপুরাতে গ্রেফতার হন দেবাংশুরা।

অখিল গগৈকে অসমে তৃণমূলের নেতৃত্ব দেওয়ার অফার
এদিকে, তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশেষ বৈঠকে বসেন অখিল গগৈ। অসমের বিধায়ক অখিল গৈগের সঙ্গে দেখা হওয়ার পর, শোনা যাচ্ছে তৃৃণণূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে অসমে তৃণমূলকে নেতৃত্ব দেওয়ার জন্য অফার দেন। বর্তমানে অসমের শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। তিনি কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতা। আর তাঁকে কেন্দ্র করে এবার উত্তরপূর্বে ত্রিপুরার পাশাপাশি অসমে জমি দখল করতে অখিলকেই তুরুপের তাস মনে করে এগিয়ে যেতে চাইছে মমতা শিবির।












Click it and Unblock the Notifications