পকোড়া খাওয়ানোর নাম করে জোর করে বিজেপিতে, রাতেই নেতা ফিরলেন তৃণমূলে! চাঞ্চল্য দিলীপের গড়ে
সন্ধেয় জেলা বিজেপির পার্টি অফিসে গিয়ে পতাকা হাতে তুলে নেন। আর রাতেই ফের তৃণমূলে থাকার কথা ঘোষণা খড়গপুরের তৃণমূল নেতা চন্দন রায়ের।
রবিবার সন্ধ্যায় জেলা বিজেপির পার্টি অফিসে গিয়ে পতাকা হাতে তুলে নেন। আর রাতেই ফের তৃণমূল কংগ্রেসে থাকার কথা ঘোষণা করেন খড়গপুরের তৃণমূল নেতা চন্দন রায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জোর করে তাঁকে দলবদলে বাধ্য করা হয়েছিল বলে দাবি করেছেন খড়গপুর ১ নম্বর ব্লকের পঞ্চায়েতের এই সদস্য। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

সন্ধেয় হাতে বিজেপির পতাকা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে সন্ধেয় কয়েকজন পরিচিতের সঙ্গে জেলা বিজেপির পার্টি অফিসে গিয়ে জেলা বিজেপি সভাপতির হাত থেকে পতাকা তুলে নিয়েছিলেন। সেই ছবি বিজেপির তরফে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয়।

নেতার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
তৃণমূল নেতা চন্দন রায়ের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তাঁকে জোর করে বিজেপিতে যোগদান করানো হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি। পকোড়া খাওয়ানোর নাম করে বন্ধুরা তাঁকে বিজেপির পার্টি অফিসে নিয়ে যায় বলে খড়গপুর লোকাল তানার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন খড়গপুর ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সদস্য চন্দন রায়। তিনি দাবি করেছেন তৃণমূলের
মিটির থেকে ফেরার পথেই পাকড়াও করেছিল বন্ধুরা।

অভিযোগ অস্বীকার গেরুয়া শিবিরের
চন্দন নায়ের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি চন্দন রায় বলেছিলেন তৃণমূলে থেকে কাজ করতে পারছেন না।












Click it and Unblock the Notifications