বাড়ি ফেরার পথে গুলিতে খুন ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান
রাতে বাড়ি ফেরার পথে গুলিতে খুন ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান। স্থানীয় অঙ্কুর হাসপাতালের কাছে তাঁকে গুলি করা হয়। চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা।
রাতে বাড়ি ফেরার পথে গুলিতে খুন ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান। স্থানীয় অঙ্কুর হাসপাতালের কাছে তাঁকে গুলি করা হয়। চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা।

অন্যদিনের মতোই মঙ্গলবার রাতে পার্টি অফিস থেকে মোটর বাইকে বাড়ির দিকে রওনা দেন ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান মনোজ উপাধ্যায়। পথে অঙ্কুর হাসপাতালে কাছে কমপক্ষে ১০ জন তাঁর রাস্তা আটকায়। সেখানে দাঁড়াতেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে গুলি করা হয়। মাথা, পেটেসহ তিনটি গুলি লাগে। বস্তুত ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপর সঙ্গে সঙ্গে তাঁকে চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
ঘটনার এক প্রত্যক্ষদর্শীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জেলা তৃণমূল নেতৃত্বের মতে, এলাকার জনপ্রিয় এবং ডাকাবুকো নেতা ছিলেন তিনি। হুগলি জেলা তৃণমূল সম্পাদক তপন দাশগুপ্ত জানিয়েছেন, উন্নয়নের কাণ্ডারি ছিলেন মনোজ উপাধ্যায়। জেলার তৃণমূল নেতা-কর্মীদের শান্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications