'ত্রিপুরা বিজেপি খোকা-খুকুর দাপাদাপিতে পরিণত হয়েছে', বিপ্লব দেবকে নিশানা ব্রাত্যর
'ত্রিপুরা বিজেপি খোকা-খুকু দাপাদাপিতে পরিণত হয়েছে', বিপ্লব দেবকে নিশানা ব্রাত্যর
পুরভোটের আগে উত্তেজনার পারদ চড়ছে ত্রিপুরায়। বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন তাঁর দলের নেতা সুদীপ রায় বর্মণ। এবার এই নিয়ে পাল্টা বিপ্লব দেবকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা ব্রাত্য বসু। তৃণমূল বিধায়ক মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, এতদিন যা তৃণমূল কংগ্রেস অভিযোগ করে আসছিল। এবার সেটা প্রকাশ্যে সামনে এনে দিয়েছেন তাঁরই দলের নেতা। বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে সুদীপ রায় বর্মন যে অভিযোগ করেছেন তারপরে হিম্মত থাকলে তাঁকে দল থেকে বহিষ্কার করে দেখাক বিপ্লবদেব সরকার। ত্রিপুরা বিজেপি খোকা-খুকুর দাপাদাপিতে পরিণত হয়েছে বলে কটাক্ষ করেছেন ব্রাত্য বসু। প্রসঙ্গত উল্লেখ্য আজ ব্রাত্য বসুদের বিমান দমদম বিমানবন্দরে অবতরণের সময় চরম বিপত্তির মধ্যে পড়েছিল। রানওয়েতে কুকুর ঢুকে পড়ায় অবতরণে দীর্ঘক্ষণ দেরি হয়। সেই বিমানে ব্রাত্য বসু, সায়নী ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন।

বিপ্লব দেব সরকারকে নিশানা
পুরভোটের ঠিক আগে প্রকাশ্য বিপ্লবদেব সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন বিজেপি নেতা সুদীপ রায় বর্মণ। দলের বিরুদ্ধে এক প্রকার বিদ্রোহ ঘোষণা করেই সুদীপ বলেছেন, "ইদানিং যে ঘটনাগুলি রাজ্যবাসী চাক্ষুস করছেন, হামলা, হুজ্জুতি, রাতের অন্ধকারে বাড়ি ঘর ভাঙা, প্রার্থীর বাড়ি লক্ষ্য করে গুলি চালানো। এই ঘটনাগুলির তীব্র নিন্দা জানাই৷ ভারতীয় জনতা পার্টির মূল মন্ত্র সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস৷ ভারতীয় জনতা পার্টি যে চিন্তাধারায় আবদ্ধ, তাতে দেশের স্বার্থ সবার আগে, তার পর দল, ব্যক্তি৷ এই দুই মূল মন্ত্রের কোনওটাই রাজ্যে বাস্তবায়িত হচ্ছে না৷ উন্নয়ন, বিশ্বাসের উপরে ভোট হলে এসব হামলা, হুজ্জুতির প্রয়োজন ছিল না৷' তিনি আরও বলেছেন, 'যে চিন্তা ধারায় ভারতীয় জনতা পার্টি আবদ্ধ, তাতে দেশের মানুষ সবার আগে৷ কিন্তু এখানে উল্টো ছবি দেখছি৷ আমাদের রাজ্যের সংস্কৃতি হল উৎসবের মেজাজে ভোট৷ এখন গোটা দেশ সেই ত্রিপুরাকে অন্য ভাবে চিনছে৷ এটাই আমার আক্ষেপ৷'

বিপ্লব দেবকে নিশানা ব্রাত্যর
দলের বিরুদ্ধে সুদীপ রায় বর্মণের এই বিদ্রোহের পর তৃণমূল কংগ্রেস বিধায়ক ব্রাত্য বসু বলেছেন, ত্রিপুরায় বিজেপি কার্যত খোকা-খুকির দাপিয়ে বেড়ানো দলে পরিণত হয়েছে। এতদিন ধরে যা তৃণমূল কংগ্রেস অভিযোগ করে আসছিল। এখন তাঁর দলের নেতাই সেই কথা বলছেন। গোটা দেশের কাছে এখন আরও স্পষ্ট হয়ে গিয়েছে বিজেপি ত্রিপুরায় কী কাজ করছে। হিম্মত থাকলে সুদীপ রায় বর্মণকে বিজেপি থেকে বহিষ্কার করে দেখাক বিপ্লব দেব। প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিেয়ছেন ব্রাত্য বসু। প্রসঙ্গত উল্লেখ্য সুদীপ রায় বর্মণকে মুকুল ঘনিষ্ঠ নেতা বলেই মনে করা হয়। তাই মুকুল রায় তৃণমূল কংগ্রেসে যোগদানের পর সুদীপ রায় বর্মণের তৃণমূল কংগ্রেসে যোগদানের জল্পনা শুরু হয়েছিল। যদিও সেটা হয়নি। তবে বিপ্লব দেবের সঙ্গে প্রবল মত বিরোধ তৈরি হয়েছে সুদীপের। প্রায়ই প্রকাশ্যে
বিপ্লব দেবের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি।

পুরভোট তরজা
ত্রিপুরায় পুরভোট নিয়ে চরম তরজা তৈরি হয়েছে। ভোটের আগে তৃণমূল কংগ্রেসের যুব নেত্রী সায়নী ঘোষকে গ্রেফতার করে ত্রিপুরা পুলিশ। তারপরেই সংঘাত চরমে ওঠে। দিল্লি পর্যন্ত পৌঁছে গিয়েছিল সেই আঁচ। অমিত শাহের দরবারে গিয়ে নালিশ জানিয়ে এসেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। ত্রিপুরায় পুরভোট পিছনোর দাবি জানিয়ে সুপ্রিম কোর্টেও আবেদন জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু সুপ্রিম কোর্ট সেই আর্জি খারিজ করে দেয়। এবং জানিয়ে দিয়েছে নির্ধারিত দিনেই পুরভোট হবে ত্রিপুরায়। ২৫ নভেম্বরই ত্রিপুরায় পুরসভায় ভোট করাতে হবে বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। তবে ত্রিপুরা সরকারের কাছে পুরভোটের নিরাপত্তা নিয়ে বিস্তারিত তথ্য নিয়েছে শীর্ষ আদালত।

সায়নী ঘোষের গ্রেফতারি তরজা
পুরভোটের আগে এক প্রকার ধুন্ধুমার কাণ্ড ঘটে গিয়েছিল ত্রিপুরায়। পুরভোটের আগে ত্রিপুরায় হোটেল থেকে গ্রেফতার করা হয়েছিল সায়নী ঘোষকে। জামিন অযোগ্য ধারায় খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়। তার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল ত্রিপুরা। রাজ্যে বিজেপির রাজ্য কার্যালতের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। যদিও বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি সায়নী ঘোষের গ্রেফতারিকে বৈধ বলেই দাবি করেছিলেন তিনি। তিনি বলেছিলেন ত্রিপুরা পুলিশ যা করেছে তা ঠিক করেছে বলে দাবি করেছিলেন দিলীপ ঘোষ।












Click it and Unblock the Notifications