সিএম নয় বালুরঘাটে শেষ কথা বলবেন বিএম! বিদ্রোহী নেতার সঙ্গে কথা পার্থর
সিএম নয়, বালুরঘাটের শেষ কথা বলবেন বিএম অর্থাৎ বিল্পব মিত্র। সূত্রের খবর অনুযায়ী মঙ্গলবার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে সোশ্যাল এমনটাই প্রচার শুরু করেছেন
সিএম নয়, বালুরঘাটের শেষ কথা বলবেন বিএম অর্থাৎ বিল্পব মিত্র। সূত্রের খবর অনুযায়ী মঙ্গলবার তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে সোশ্যাল এমনটাই প্রচার শুরু করেছেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি বিপ্লব মিত্রের অনুগামীরা। এরমধ্যে বুধবার বিপ্লব মিত্রের সঙ্গে আলাদা করে কথা বলেছেন পার্থ চট্টোপাধ্যায়। এতে নেতার ক্ষোভ কিছুটা প্রশমিত হয়েছে বলে সূত্রের খবর।

মুকুল রায় কি যোগাযোগ করেছিলেন টিকিট না পাওয়ার পর। বিপ্লব মিত্রের উত্তর ছিল, তিনি তৃণমূলেই ছিলেন। ফলে দলের অনেক নেতার সঙ্গে তাঁর যোগাযোগ এখনও রয়ে গিয়েছে। সরাসরি মুকুল রায়ের বিরুদ্ধে মিডিয়ার সামনে কিছু বলতে দেখা যায়নি বিল্পব মিত্রকে। তবে কি কৈলাস বিজয়বর্গীয় ফোন করেছিলেন। স্পষ্ট কোনও উত্তর দেননি এই নেতা। তবে যে তাঁকে বিজেপি প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, তা বুঝিয়ে দিয়েছেন তিনি। সূত্রের খবর অনুযায়ী, বিপ্লব দেবের অনুগামীরা জানিয়ে দিয়েছেন এবার অর্পিতা ঘোষকে জেতানো যাবে। যদিও অর্পিতা ঘোষ একথা উড়িয়ে দিয়েছেন।
আগে কাছাকাছি থাকলেও, দূরত্বটা বাড়ে গত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে। বিপ্লব মিত্রের অনুগামীদের অভিযোগ, অর্পিতা ঘোষকে কাজের সময় পাওয়া যায় না। তাই স্থানীয় প্রার্থী চাই। প্রার্থী তালিকা ঘোষণার আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় চলছিল প্রচার। তা বড় আকার পায় মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণার পর। সিএম নয়, বালুরঘাটের শেষ কথা বলবেন বিএম অর্থাৎ বিল্পব মিত্র। সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু হয়ে যায়। সূত্রের খবর অনুযায়ী, বিল্পব মিত্র নিজেও জানিয়ে দেন, এবার অর্পিতা ঘোষকে জেতানোর দায়িত্ব নেওয়া সম্ভব নয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত পার্ত চট্টোপাধ্যায় বিল্পব মিত্রের সঙ্গে কথা বলেছেন। আপাতত ওই নেতার ক্ষোভ কিছুটা প্রশমিত হয়েছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications