একুশ পাখির চোখ, সংগঠন চাঙ্গা করতে উত্তরবঙ্গ সফরে অভিষেক, ভৌটকৌশলী প্রশান্ত কিশোরের মন্ত্রে শান

একুশ পাখির চোখ, সংগঠন চাঙ্গা করতে উত্তরবঙ্গ সফরে অভিষেক, ভৌটকৌশলী প্রশান্ত কিশোরের মন্ত্রে শান

উত্তরবঙ্গে জমি হারাচ্ছে তৃণমূল কংগ্রেস। বিজেপির উত্তরকন্যা অভিযানে শক্তি প্রদর্শন করেছেন। কোচবিহারের তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন। লোকসভা ভোটেও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভোট বেড়েছে তৃণমূল কংগ্রেসের। সেকথা মাথায় রেখেই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৪ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গে থাকবেন তিনি। এই চার দিনের সফরে একাধিক কর্মিসভা করবেন অভিষেক। একটি মাত্র সভা করবেন তিনি গঙ্গারামপুরে।

উত্তরবঙ্গ সফরে অভিষেক

উত্তরবঙ্গ সফরে অভিষেক

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে জমি হারাচ্ছে তৃণমূল। লোকসভা ভোটে উত্তরবঙ্গে সবকটি জেলাতেই অত্যন্ত খারাপ ফল করেছে তৃণমূল কংগ্রেস। কোচবিহার, দার্জিলিং, আলিপুরদুয়ার উত্তরবঙ্গের ৫৪টি বিধানসভা আসনেই খারাপ ফল করেছে তৃণমূল কংগ্রেস। সেকারণেই উত্তরবঙ্গে বেশি জোর দিচ্ছে তৃণমূল। তাই মমতার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সফর। ৪ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি উত্তরবঙ্গে থাকবেন অভিষেক। এই চারদিনে একাধিক কর্মিসভা করবেন তিনি। কেবল মাত্র গঙ্গারামপুরে সভা করার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

কর্মিসভা করবেন অভিষেক

কর্মিসভা করবেন অভিষেক

৪ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত চারদিনের উত্তরবঙ্গ সফরে একাধিক কর্মিসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোষ্ঠিদ্বন্দ্ব মেটাতেই অভিষেকের এই কর্মিসভা বলে মনে করা হচ্ছে। কোচবিহার, আলিপুরদুয়ার থেকে দার্জিলিং সর্বত্র তৃণণূলের গোষ্ঠিদ্বন্দ্ব প্রকট হয়ে উঠেছে। সেই সংকট মেটাতেই অভিষেক চার দিনের সফরে কেবল কর্মিসভা করবেন বলে মনে করা হচ্ছে। উত্তরবঙ্গের নেতা থেকে সাধারণ কর্মী সকলের ক্ষোভ নিরসন করবেন অভিষেক।

জমি শক্ত করছে বিজেপি

জমি শক্ত করছে বিজেপি

লোকসভা ভোটে উত্তরবঙ্গে ভাল ফল করেছে বিজেপি। কাজেই সেক্ষেত্রে বিধানসভা ভোটে উত্তরবঙ্গের ভোটার নিয়ে অনেকটাই জমি শক্ত করে ফেলেছে গেরুয়া শিবির। উত্তরকন্যা অভিযানে বিজেপি শক্তি প্রদর্শনও করেছে। তবে চাপ বাড়িয়েছে দার্জিলিংয়ে বিমল গুরুংয়ের ফিরে আসা। হঠাৎ করে বিজেপি থেকে তৃণমূলে আশ্রয় নিয়েছেন বিদ্রোহী মোর্চা নেতা বিমল গুরুং। বিধানসভা ভোটে তৃণমূলকে সমর্থন করার কথা ঘোষণা করেছেন গুরুং। তাতে একটু হলেও চাপে রয়েছে বিজেপি।

শুভেন্দুর আক্রমণ

শুভেন্দুর আক্রমণ

তোলাবাজ ভাইপো হঠাও স্লোগান দিয়ে সরব হয়েছে শুভেন্দু অধিকারী। একাধিক সভা করে অভিষেকের বিরুদ্ধে স্লোগান তুলেছেন শুভেন্দু। বুয়া-ভাতিজার সরকার উৎখাত করতেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন বলে হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী। অর্জুনের গড়ে খড়দহের সভা থেকে পিসি-ভাইপোর সরকার হঠাও ডাক দিয়েছেন শুভেন্দু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+