করোনা লকডাউনকে তুড়িতে উড়িয়ে ধুমধাম করে বৌ-ভাত, গ্রেফতার শাসনের তৃণমূলকর্মী

করোনা লকডাউনকে তুড়িতে উড়িয়ে ধুমধাম করে বৌ-ভাত, গ্রেফতার শাসনের তৃণমূলকর্মী

একদিকে যখন করোনা ভাইরাস সংক্রমণ রুখতে লকডাউন রক্ষায় তৎপর দলনেত্রী। অন্যদিকে লকডাউন অমান্য করে আরেক কীর্তি করলেন শাসনের তৃণমূলকর্মী। সামাজিক দূরত্ব, লকডাউন সব নির্দেশিকা হেলায় উড়িয়ে ধুমধাম করে বিয়ে সারলেন তিনি। শুধু বিয়ে নয় ধুমধাম করে অতিথি সমারোহে বউভাতের আসর সাজিয়ে বসেছিলেন শাসনের তৃণমূলকর্মী। আমন্ত্রিত ছিলেন প্রায় ৩০০ জন। খবর ছড়াতেই পুলিস গিয়ে গ্রেফতার করে অভিযুক্ত তৃণমূল কর্মীকে।

লকডাউন অমান্য করে বিয়ের আসর

লকডাউন অমান্য করে বিয়ের আসর

শাসনের টোনা গ্রামে বসেছিল বিয়ের আসর। এলাকারই তৃণমূল কর্মীর বৌভাতের অনুষ্ঠান আমন্ত্রিত ছিলেন ৩০০ জন। সেই মত আয়োজন হয়েছিল। কিন্তু সোশ্যাল ডিস্ট্যান্সিয় বা সামাজিক দূরত্বের শিক্ষা অতিথিদের একটু বেশিই ছিল সেকারণে দায়িত্বশীল নাগরিকের মতই তাঁরা উপস্থিত হননি অনুষ্ঠানবাড়িতে। মাত্র ৮ জন উপস্থিত হয়েছিল। যদিও পরিবারের লোকেরা এবং আত্মীয় সজ্জন উপস্থিত ছিলেন সেখানে। পরে খবর পেতে পুলিস গিয়ে গ্রেফতার করেন অভিযুক্ত তৃণমূলকর্মী এখলাখ উদ্দিনকে। জানা গিয়েছে একসময় সক্রিয় পঞ্চায়েত কর্মী ছিলেন তিনি। তার আগেই সামাজিক দূরত্বে পাঠ শিকেয় তুলে পাত পেড়ে ঠাসাঠাসি করে খেয়ে গিয়েছেন শতাধিক আত্মীয়।

লকডাউন রক্ষায় তৎপর পুলিস

লকডাউন রক্ষায় তৎপর পুলিস

এদিকে লকডাউন রক্ষায় তৎপর রাজ্য সরকার। জেলায় জেলায় পুলিসকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে লকডাউন রক্ষার জন্য। তারপরেও এই তৃণমূল কর্মীর বিয়ের আসরের খবর কেন পুলিসের কাছে পৌঁছল না এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ খবর পেয়ে যখন পুলিস সেখানে যায় গোটা এলাকা তখন ফাঁকা হয়ে গিয়েছিল। কাউকেই তেমন দেখতে পায়নি। তারপরে গ্রেফতার করা হয় তৃণমূলকর্মীকে।

লকডাউন অমান্যে গ্রেফতার

লকডাউন অমান্যে গ্রেফতার

লকডাউন রক্ষায় আগেই কড়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। সব রাজ্য সরকারগুলিকেই লকডাউন রক্ষায় কড়া হতে বলা হয়েছে। প্রয়োজনে গ্রেফতার করার নির্দেশও দেওয়া হয়েছে। সেইমতই কাজ করছে পুলিস প্রশাসন। মানুষকে ঘরে রাখতে গান গাওয়া থেকে গ্রেফতার সব রকম প্রচেষ্টাই চালানো হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+