কাটমানি নিয়ে মমতার হুঁশিয়ারির পরেই ব্যবস্থা! গ্রেফতার প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতা

কোটি টাকা তছরূপের অভিযোগে গ্রেফতার মালদহের তৃণমূল নেতা সুকেশ যাদব।

কোটি টাকা তছরূপের অভিযোগে গ্রেফতার করা হয়েছে মালদহের তৃণমূল নেতা সুকেশ যাদবকে। কাটমানি নিয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই এই গ্রেফতার। বিডিও অর্জুন পালের অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর।

কাটমানি নিয়ে মমতার হুঁশিয়ারির পরেই ব্যবস্থা! গ্রেফতার প্রভাবশালী তৃণমূল নেতা

মঙ্গলবার নজরুল মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কাটমানি নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন। ২ হাজার টাকায় ২০০ টাকা কাটমানি খাওয়ার অভিযোগ যে তিনি পেয়েছেন তাও জানিয়ে দলের নেতাদেরই সতর্ক করেছিলেন তিনি। এদিন সকালে একদিকে যেমন পঞ্চায়েতের তৃণমূল নেতাদের বাড়ি ঘিরে বিক্ষোভ শুরু হয় তৃণমূল ছাড়াও বিজেপি, ঠিক তেমনই অন্যদিকে তৃণমূল নেতার গ্রেফতারের খবরও এসেছে।

এদিন গ্রেফতারের পর আদালতে তোলা হয় মালদহের রতুয়ার তৃণমূল নেতা সুকেশ যাদব। সূত্রের খবর অনুযায়ী তিনি রতুয়া-১-এর মহানন্দটোলা এলাকার প্রাক্তন পঞ্চায়েত প্রধান ছিলেন। একাধিক সরকারি প্রকল্প থেকে প্রায় ১ কোটি টাকা তছরূপের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বিশেষ করে ২০১৭ নির্মল বাংলা প্রকল্পে বড় তছরুপের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। রতুয়া ১-এর বিডিও অভিযোগ দায়ের করেছিলেন। তারপরেই এই গ্রেফতার বলে জানা গিয়েছে। যদিও অভিযুক্ত নেতা নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+