দলীয় নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ, ফের বেসুরো অর্জুন সিং

কিছু অ্যাক্সিডেন্টাল নেতা তৈরি হয়েছে, কাদের উদ্দেশ্য করে একথা বললেন অর্জুন সিং

তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে ঘরে ফিরেছিলেন বলে জানিয়েছেন। কিন্তু ঘরওয়াপসির পরেও অসন্তোষ দানা বেধেঁছে অর্জুন সিংয়ের মনে। প্রকাশ্যেই নিজের দলের কয়েকজন নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অর্জুন সিং। তিনি বলেছেন, 'অনেক অ্যাক্সিডেন্টাল নেতা তৈরি হয়েছে।' অর্জুন সিংয়ের এই মন্তব্যের পরেই নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

ফের বেসুরো অর্জুন সিং

ফের বেসুরো অর্জুন সিং

ফের সুর বদলের ইঙ্গিত মিলছে অর্জুন সিংয়ের কণ্ঠে। একুশের ভোটের অনেক আগেই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন ব্যারাকপুরের দাপুটে নেতা অর্জুন সিং। কিন্ত একুশের ভোটের পর আবারও তৃণমূলে ঘরওয়াপসি হয় তাঁর। অর্জুনের ঘেরা ফেরায় তৃণমূলের অনেক নেতাই অসন্তোষ প্রকাশ করেছিলেন। কিন্তু নেতৃত্বের সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন তাঁরা। আবারও একধিক ইস্যুতে বেসুরো শোনা যাচ্ছে অর্জুন সিংকে। প্রকাশ্যেই শাসক দলের একাধিক দুর্নীতি ইস্যুতে মুখ খুলেছেন তিনি।

কী বলেছেন অর্জুন সিং

কী বলেছেন অর্জুন সিং

গত কয়েক মাসে নিয়োগ দুর্নীতি থেকে টাকা উদ্ধার একাধিক ইস্যুতে প্রকাশ্যে মুখ খুলেছেন অর্জুন সিং। এবার একেবারে দলের নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছেন তিনি। অর্জুন সিং বলেছেন কিছু অ্যাকসিডেন্টাল নেতা তৈরি হয়েছে দলে। রাগ অভিমান নিয়ে দল ছেড়েছিলাম। এই সব অ্যাকসিডেন্টাল নেতা দলে গায়ে কালি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। জগদ্দলে দলীয় কর্মসূচিতে এমনই মন্তব্য করেছেন তিনি। তবে অ্যাকসিডেন্টাল নেতা বলতে তিনি কাদের বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট করেনি। তবে তিনি দলের একাংশের নেতাদের উপরে অসন্তুষ্ট তা স্পষ্ট করে দিয়েছেন অর্জুন সিং।

অর্জুন সিংকে নিয়ে নতুন জল্পনা

অর্জুন সিংকে নিয়ে নতুন জল্পনা

তৃণমূল কংগ্রেস নেতার এই বিতর্কিত মন্তব্যের পর অর্জুন সিংকে ঘিরে ফের জল্পনা তৈরি হয়েছে। তাহলে কি আবারও লোকসভা টিকিটের জন্য বিজেপির দিকে ঝুঁকছেন তৃণমূল কংগ্রেস নেতা এই নিয়ে জল্পনা তৈরি হয়েছে। সম্প্রতি দল বদল নিয়ে বিজেপি এবং তৃণমূলের মধ্যে টানা পোড়েন চলছে। কুনাল ঘোষ একদিকে দাবি করেছেন ১৩ জন বিজেপি বিধায়ক তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন। আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এই নিয়ে আবার পাল্টা নিশানা করেছেন শুভেন্দু অধিকারীও।

দলবদলের রাজনীতি

দলবদলের রাজনীতি

একুশের ভোটের আগে থেকেই দলবদলের রাজনীতি তৈরি হয়েছিল রাজ্যে। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত, বৈশাখী ডালমিয়া, শুভেন্দু অধিকারী একের পর এক তাবর তৃণমূল কংগ্রেস নেতা বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু একুশের ভোটের পরেই আবার একে একে তাঁদের অনেকেই ফিরে এসেছেন শাসক দলে। আবারও আসছে পঞ্চায়েত ভোট আর লোকসভা ভোট। নতুন করে দলবদলের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+