Arjun Singh: কেন তৃণমূলে যোগ দিয়েছিলেন? বিজেপির সদর দফতরে বসেই 'ফাঁস' করলেন অর্জুন
Arjun Singh: দলের কর্মীদের বাঁচাতেই তৃণমূলে যোগ দিয়েছিলাম। বাংলার সব বিধানসভাতে 'সন্দেশখালি' রয়েছে। মা-বোনেরা অত্যাচারিত হচ্ছে। বিজেপিতে যোগ দিয়েই রাজ্য প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক অর্জুন সিং (Arjun Singh)।
কার্যত একই বক্তব্য উঠে এল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীর বক্তব্যেও। বলেন, বাংলার মা-বোনেদের কোনও সম্মান নেই। সন্দেশখালিতে যা ঘটেছে তা নিন্দার কোনও ভাষা নেই বলেও মন্তব্য করেছেন তমলুকের বিদায়ী সাংসদ (Dibyendu Adhikari)।

বছরখানেক আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপিস্থিতিতে তৃণমূলে ফিরে আসেন অর্জুন সিং (Arjun Singh)। কিন্তু বারাকপুর লোকসভা আসন থেকে এবার তাঁকে প্রার্থী করেনি শাসকদল। আর এরপরেই বিদ্রোহী হয়ে ওঠেন অর্জুন। ক্ষোভ উগরে দেন।
এমনকি তৃণমূলে যোগদান করা ভুল হয়েছে বলেও মন্তব্য করতে দেখা যায় বারাকপুরের প্রভাবশালী এই নেতাকে। যদিও তৃণমূলের তরফে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হলেও ব্যর্থ হন। ভোটের ময়দানেই বারাকপুরের তৃণমূল প্রার্থী প্রার্থ ভৌমিকের সঙ্গে দেখা হবে বলেও হুঁশিয়ারি দেন অর্জুন সিং (Arjun Singh)।
এরপর থেকেই অর্জুনের বিজেপি যোগের বিষয়টি স্পষ্ট হয়ে যায়। আজ শুক্রবার আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিলেন বারাকপুরের সাংসদ (Arjun Singh)। তৃণমূল ছেড়ে মোদী-শাহের হাত ধরলেন দিব্যেন্দু অধিকারীও। বৃহস্পতিবারই দিল্লি উড়ে যান তিনি। আজ দীর্ঘ বৈঠক শেষে অমিত মালব্যের হাত ধরে বিজেপিতে যোগ দেন। বিজেপি যোগের পরেই একাধিক ইস্যুতে শাদকদলকে আক্রমণ শানান অর্জুন-দিব্যেন্দু দুজনেই। সন্দেশখালি ইস্যুতে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
এদিন অর্জুন বলেন, ২০২১ সালের পর কীভাবে সন্ত্রাস হয়েছে বাংলার মানুষ দেখেছে। ৫০ জন মানুষের মৃত্যু হয়েছে। বারাকপুর লোকসভা কেন্দ্রে সবথেকে মানুষ অত্যাচারিত এবং নিপীড়িত হয়েছে বলে দাবি বিদায়ী সাংসদের। ফলে কর্মীদের বাঁচাতেই সাময়িক সময়ের জন্য দলবদল করতে হয়েছিল বলেও এদিন চাঞ্চল্যকর দাবি করেন তিনি। তবে সন্দেশখালিতে যেভাবে মা-বোনেদের উপর অত্যাচার হয়েছে তা মেনে নিতে পারিনি। দলের সঙ্গে যোগাযোগ করে যোগদানের ইচ্ছাপ্রকাশ করি। বাংলায় প্রশাসন এবং গুন্ডারা একজোট হয়ে কাজ করে বলেও তোপ অর্জুনের।
#WATCH | After rejoining the BJP, Arjun Singh says, "I became an MP in 2019 (from BJP) and in 2021...after post-poll violence, I had to keep my distance from the BJP to save the party workers. They were being murdered...I saw that the TMC government wants to just stay in power… https://t.co/GV1iT9m0kx pic.twitter.com/NqfL9V0d75
— ANI (@ANI) March 15, 2024
অন্যদিকে বিজেপিতে যোগ দিয়েই এদিন দিব্যেন্দু বলেন, আমার আকছে আজ দিনটা শুভ। মোদীজির আদর্শে অনুপ্রাণিত হয়েই বিজেপিতে যোগ দিলাম। নিচুতলার কর্মী হয়েই বিজেপিতে কাজ করব। ৪০০ পার করতে সাহায্য করব বলেও এদিন মন্তব্য করেছেন বিরোধী দলনেতার ভাই।












Click it and Unblock the Notifications