Arabul Islam: কলকাতা পুলিশের হাতে গ্রেফতার ভাঙরের 'বাদশা' আরাবুল ইসলাম
Arabul Islam: মাস ঘুরলেও এখনও খোঁজ নেই সন্দেশখালির টাইগার শেখ শাহজাহানের। আর এর মধ্যেই পুলিশের হাতে গ্রেফতার আরাবুল ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর কাশীপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। তবে ঠিক কোন অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
একটি সূত্রের দাবি তোলাবাজির অভিযোগ রয়েছে ভাঙরের প্রভাবশালী এই তৃণমূল নেতার (Arabul Islam) বিরুদ্ধে। আবার অন্য একটি সূত্রের দাবি, খুনের অভিযোগ রয়েছে। আর সেই অভিযোগেই গ্রেফতার করা হয়েছে 'তাজা নেতা'কে। ইতিমধ্যে তাঁকে লালবাজারে (Kolkata Police) নিয়ে আসা হয়েছে বলে খবর।

সেখানেই তাঁকে পুলিশের তরফে জেরা করা হবে। অন্যদিকে আরাবুলের (Arabul Islam) গ্রেফতারের পরেই ভাঙরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। সতর্ক করা হয়েছে পুলিশ স্টেশনগুলিতে। জানা গিয়েছে, পঞ্চায়েত ভোটের সময় দফায় দফায় উত্তপ্ত হয়েছে ভাঙড়।
বোমাবাজি থেকে শুরু করে একের পর এক ঘটনার সাক্ষী থেকেছে বাংলা। খুন হতে হয় মইনুদ্দিন মোল্লা নামে এক আইএসএফ নেতাকেও। আর সেই খুনের ঘটনায় নাম জড়ায় আরাবুল ইসলামের। দায়ের হয় মামলা। সেই মামলাতেই বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।
কিন্তু দীর্ঘদিন পর কেন হঠাত গ্রেফতার তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন তুলেছেন ভাঙরে আইএসএফের বিধায়ক নওসাদ সিদ্দিকি। তবে পুরোটাই লোক দেখানো-আই ওয়াশ বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মানুষ ভাবছে আরাবুলকে গ্রেফতার করে পুলিশ বোধহয় রাজধর্ম পালন করছে। কিন্তু তা নয়।
এখন গ্রেফতার করে ভোটের মুখে জামিনে বার করে আনা হবে। আর ভোট লুঠের কাজে লাগানো হবে বলে তোপ বিরোধী দলনেতার। অন্যদিকে আরাবুলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও সামনে এসেছে। লাখ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ।
তবে এই বিষয়ে পুলিশের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি। এমনকি তৃণমূলের তরফেও কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে দাদা গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই কার্যত ভাঙড়ে ক্ষোভে ফুঁসছে দাদার অনুগামমীরা। এই অবস্থায় সতর্ক যদিও কলকাতা পুলিশ।
উল্লেখ্য, গত কয়েকদিন আগেই ভাঙড় কলকাতা পুলিশের আওতায় এসেছে। আর এরপরেই তৃণমূল নেতার 'তাজা ছেলে'(Arabul Islam) কে গ্রেফতার করল পুলিশ। প্রথমবার নয়, এর আগেই প্রধান শিক্ষককে জগ ছুঁড়ে মারার অপরাধে গ্রেফতার করা হয়েছিল তৃণমূলের প্রাক্তন এই বিধায়ককে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications